সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

সংসদ সদস্যদের নিয়ে নির্বাচনকালীন সরকার

বিশেষ প্রতিনিধি:: সংসদে প্রতিনিধিত্বকারী সংসদ সদস্যরা চাইলে তাঁদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার (১৫ মে) বিকেলে গণভবনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ ব্যাপারে প্রধানমন্ত্রী তাঁর ইতিবাচক অবস্থানের কথা দেশবাসীর সামনে তুলে ধরেছেন। যেহেতু বিএনপির বর্তমান সংসদে কোন প্রতিনিধিত্ব নেই, ফলে নির্বাচনকালীন এমন সরকার গঠিত তাদের (বিএনপি) স্থান পাওয়ারও কোন সম্ভাবনা নেই।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ওয়েস্ট-ইস্ট অব ডেমোক্রেসি আমরা ফলো করি। ব্রিটেনে কীভাবে ইলেকশন হয়, তারা কীভাবে করে, আমরা সেভাবেই নির্বাচন করবো। এর মধ্যে আমরা এটুকু উদারতা দেখাতে পারি, পার্লামেন্টে সংসদ সদস্য যারা আছেন তাদের মধ্যে কেউ যদি ইচ্ছা প্রকাশ করেন যে, নির্বাচনকালীন সরকারে আসতে চান, আমরা নিতে রাজি আছি। এটুকু উদারতা আমাদের আছে, আগেও আমরা নিয়েছি। আর এখন তো তারা (বিএনপি) পার্লামেন্টেও নেই।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা আবারও নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আলোচনায় কিসের জন্য ডাকতে যাবো? তাদের ডিমান্ডই তো ঠিক নাই। নির্বাচন আসছে বলে ভয় পাবো! কেন ভয় পাবো? আমি জনগণের জন্য কাজ করেছি, জনগণ যদি ভোট দেয় আছি, না দিলে নাই। মানুষের কল্যাণ করাই আমরা একমাত্র লক্ষ্য ও ব্রত, সেটাই করে যাব। একইসঙ্গে হুঁশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, আমি বলে দিয়েছি, আন্দোলন করুক কোনো আপত্তি নাই। কিন্তু জ্বালা-পোড়াও যদি করতে যায়, কোনো মানুষকে যদি আবার এরকম করে পোড়ায়, তাকে ছাড়বো না। মানুষের ক্ষতি আর করতে দেবো না।

সম্প্রতি তাঁর জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সাম্প্রতিক সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংবাদ সম্মেলন করেন। প্রায় দেড় ঘন্টারও বেশি সময় ধরে চলা সংবাদ সম্মেলনে ত্রিদেশীয় সফর ছাড়াও দেশের সর্বশেষ রাজনীতি, অর্থনীতি, বিরোধী দলের আন্দোলনসহ নানা ইস্যুতে সাংবাদিকদের অসংখ্য প্রশ্নের স্বভাবসুলভ হাসি মুখে সবগুলোর উত্তর দেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

সংসদ সদস্যদের নিয়ে নির্বাচনকালীন সরকার

আপডেট টাইম ০২:১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩