ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

৪ বাংলাদেশি গণমাধ্যকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের আইনি নোটিশ

অনলাইন:: মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সংবলিত প্রকাশিত সংবাদ প্রত্যাহার চেয়ে বাংলাদেশের চারটি গণমাধ্যমকে আইনি নোটিশ পাঠিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গবেষণা ও সেবামূলক প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসি রিসার্চ’ (আইপিপিডিআর)।

নোটিশে বলা হয়- বিশ্বব্যাপী শিক্ষা, গবেষণা ও জলবায়ু উন্নয়ন ছাড়াও বিভিন্ন আর্থ-সামাজিক ও সেবামূলক কাজে অংশগ্রহণ করে বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান ‘আইপিপিডিআর’। এর ধারাবাহিকতায় সেবামূলক কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য ব্যক্তিদের সম্মাননা দেয় প্রতিষ্ঠানটি। সম্প্রতি বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা জায়েদ খানসহ বিশ্বের বিভিন্ন দেশের ৪০ জন ব্যক্তিকে হিউমেনিটারিয়ান অ্যাওয়ার্ড দিয়েছে প্রতিষ্ঠানটি।

এই অ্যাওয়ার্ড দেওয়াকে কেন্দ্র করে সাপ্তাহিক নিউজ পোর্টাল ব্লিটজ আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত আইপিপিডিআরের কার্যক্রম, গ্রহণযোগ্যতা, অ্যাওয়ার্ডের বস্তুনিষ্ঠতা সম্পর্কে এবং আইপিপিডিআরের প্রতিষ্ঠাতা আন্দ্রিস বেসের শিক্ষাগত যোগ্যতাসহ নানা ব্যক্তিগত বিষয়ে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে। নিউজ পোর্টাল ব্লিটজকে বরাত দিয়ে বিজয় টিভি, দেশ টিভি ও কালবেলা এন্টারটেইনমেন্ট একইরকম সংবাদ প্রচার করে।

নোটিশে বলা হয়- ওই মিথ্যা সংবাদগুলোর কারণে আইপিপিডিআর ও এর প্রতিষ্ঠাতা আন্দ্রিস বেসের বিশ্বব্যাপী সুনাম ক্ষুণ্ন হয়েছে।

আগামী সাত দিনের মধ্যে উল্লিখিত সংবাদগুলো প্রত্যাহার করে নিতে, নোটিশের বক্তব্য প্রতিবাদ আকারে প্রকাশ করতে এবং পত্রিকা ও টিভি চ্যানেলগুলোর পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

৪ বাংলাদেশি গণমাধ্যকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের আইনি নোটিশ

আপডেট টাইম ০৮:৪৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩