সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

রাজধানীতে ১৫ ঘণ্টায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আটক

অনলাইন:: নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গত ১৫ ঘণ্টায় দুই শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। আটক নেতাকর্মীদের বেশির ভাগই বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছিলেন।

বিএনপির অভিযোগ, ঢাকার কাকরাইল, ফকিরাপুল, মালিবাগ ও ঢাকার প্রবেশপথ থেকে এসব নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে পুলিশ বিএনপি নেতাকর্মীদের আটক করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।

বুধবার দুপুরে বিএনপির আটক নেতাকর্মীদের অনেককে প্রিজনভ্যানে করে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে আনা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অনেককে আটক করা হয়েছে। তবে কতজনকে আটক করেছেন, সে হিসাব তারা এখনো করেননি।

ডিবি মতিঝিল বিভাগের উপকমিশনার মো. রাজীব আল মাসুদ গণমাধ্যমকে বলেন, রাজধানীর বিভিন্ন হোটেলে অবস্থান করে ষড়যন্ত্রের পাঁয়তারা করছে-এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে অনেককে আটক করেছে ডিবি। গণনা শেষে আটক ব্যক্তির সংখ্যা বলা যাবে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আটকের সংখ্যা ১৫-২০ জনের মতো হবে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি বলেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন থেকে ৫১ নেতাকর্মী সমাবেশে যোগ দিতে এলে তাদের ভোরের দিকে আটক করা হয়। এ ছাড়া ধনবাড়ি উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, প্রবাসীবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ আটজনকে গতকাল রাতে পল্টন এলাকা থেকে আটক করা হয়েছে। গত ১৫ ঘণ্টায় মোট ২১৬ জন নেতাকর্মীকে আটক করার তথ্য তারা পেয়েছেন বলে জানান তিনি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

রাজধানীতে ১৫ ঘণ্টায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আটক

আপডেট টাইম ০৮:৫৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩