সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

সারা দেশের মানুষকে মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক:: বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে ভোটাধিকারসহ গণতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলনে শামিল হওয়ার জন্য সারাদেশের মানুষের প্রতি  আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। আগামীকাল (২৮ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে আজ এই সংবাদ সম্মেলন ডাকে বিএনপি।

নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টির নামে সরকার তামাশা করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, একদিকে সরকারপ্রধান ব্রাসেলসে বলছেন, নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করছি; অন্যদিকে প্রতি রাতে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, সাজা দিচ্ছে।

সুতরাং এটা তামাশা ছাড়া কিছু নয়।

বিএনপি মহাসচিব বলেন, শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করে আসছি। আগামীকাল মহাসমাবেশের উদ্দেশ্য সরকারকে চাপ দেওয়া, যেন দাবি মেনে নিয়ে পদত্যাগের মাধ্যমে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করে।

আগামীকালের মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান।

এ সময় স্থায়ী কমিটির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

সারা দেশের মানুষকে মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

আপডেট টাইম ১২:১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩