ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

শান্তি মিছিলে আওয়ামী লীগ নেতার মৃত্যু

অনলাইন::আওয়ামী লীগের হরতাল বিরোধী শান্তি মিছিলে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি বেলাল হোসেন (৫৫)। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি নগরের কাপ্তানবাজার বাটার পুকুরপাড় এলাকায়।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নুরুর রহমান গণমাধ্যকে বেলাল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

দলীয় সূত্রে জানা গেছে, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি মিছিলের আয়োজন করা হয়। এতে অংশ নিতে আজ সকাল সাড়ে ১০টার দিকে বেলাল হোসেন নেতা–কর্মীদের নিয়ে নগরের কাপ্তানবাজার এলাকা থেকে কান্দিরপাড় পূবালী চত্বরে আসেন।
এই সময় তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে তাঁকে কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার মুন হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দলের নেতা–কর্মীরা হাসপাতালে জড়ো হন।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নুরুর রহমান বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত শান্তি মিছিলে তিনি কান্দিরপাড়ে আসেন। এরপর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

শান্তি মিছিলে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট টাইম ০২:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩