সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ভারতীয় কংগ্রেস সভাপতির দায়িত্ব নিচ্ছেন রাহুল গান্ধী

সারাদিন ডেস্ক:: ভারতের অন্যতম রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের সভাপতি পদে রাহুল গান্ধীকে বসানোর প্রস্তাব পাস করেছে দলটির ওয়ার্কিং কমিটি। আজ সোমবার নয়াদিল্লিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাড়িতে বৈঠক বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটির। ওই বৈঠকেই রাহুল গান্ধীকে সভাপতি পদে বসাতে প্রস্তাব পাস হয়।

কংগ্রেসের বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, ‘রাহুল সভাপতি হলে দল আরও শক্তিশালী হবে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ ডিসেম্বর সাংগঠনিক নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন পেশ করার শেষ দিন ৪ ডিসেম্বর। মনোনয়ন পরীক্ষা করা হবে ৫ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর। সাংগঠনিক নির্বাচন হবে ১৬ ডিসেম্বর। ভোট গণনা এবং ফল ঘোষণা হবে ১৯ ডিসেম্বর।’

তবে দলীয় সূত্রে জানা যায়, কংগ্রেসের সভাপতি পদে রাহুল গান্ধী ছাড়া আর কারো মনোনয়ন পেশ করার সম্ভাবনা নেই। ফলে, ৫ ডিসেম্বরই কংগ্রেসের সভাপতি হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা করা হতে পারে।

কংগ্রেসের দলীয় সূত্রে খবর, আগামী ১৮ ডিসেম্বর গুজরাট ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন দলের দায়িত্ব নিতে চলেছেন রাহুল গান্ধী। এদিন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, মল্লিকার্জুন খাড়গে, আহমেদ পটেলসহ কংগ্রেসের প্রথম সারির নেতারা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ভারতীয় কংগ্রেস সভাপতির দায়িত্ব নিচ্ছেন রাহুল গান্ধী

আপডেট টাইম ০৮:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭