ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

নিহত-আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি সিপিবি’র

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এ পর্যন্ত প্রায় দুই শতাধিক ছাত্র-জনতা নিহত ও কয়েক হাজার মানুষের আহত হওয়ার খবর নানা মাধ্যমে এসেছে উল্লেখ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা বলছেন, নিহত, আহতদের পূর্ণাঙ্গ তালিকা এবং আহতদের প্রকৃত অবস্থা দেশবাসী জানতে চায়। এই তালিকা প্রকাশের দাবিও জানায় দলটি। বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

নেতারা বলেন, এই আন্দোলনে জীবন দানকারীদের দেশবাসী ভুলবে না। তাদের সংগ্রামের অনুপ্রেরণায় নিজেদের অধিকার আদায়, সরকারের পদত্যাগ, চলমান দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম গড়ে তুলতে হবে।

তারা বলেন, একদিকে আয় কমে যাওয়া আর অন্যদিকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দুর্নীতি-লুটপাটকারীদের ভয়াবহ চিত্র, পাচারের টাকা ও ব্যাংক ডাকাত-ঋণখেলাপিদের খবর প্রকাশিত হতে থাকলেও তা চাপা পড়ে যাচ্ছে। গ্রাম শহরের শ্রমজীবী মেহনতি মানুষের দুঃসহ জীনের খবর গুরুত্ব পাচ্ছে না। ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত করা হয়নি। প্রচারমাধ্যমে নানা ধরনের নিষেধাজ্ঞা চলছে। নীতিহীন, ক্ষমতাশ্রয়ী, দুর্বৃত্তায়িত রাজনীতি, লুটপাটের অর্থনীতি আজ এই সংকট তৈরি করেছে। এ অবস্থায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নিজেদের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে, নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক রাজনৈতিক বলয়কে শক্তিশালী করতে হবে।

বিবৃতিতে বাম গণতান্ত্রিক দলসমূহের কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান নেতারা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

নিহত-আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি সিপিবি’র

আপডেট টাইম ০৩:০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪