ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সিভিল সার্জন তথ্য গোপন করতে সাংবাদিকদের সাথে উগ্র সন্ত্রাশী আচরনের ভিডিও ভাইরাল পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ’র মহিলা পকেটমার মল্লিকাসহ আটক -২

মনসুর আহাম্মেদঃ ঠাকুরগাঁওয়ে সিসি ক্যামরার ফুটেজ দেখে খোয়া যাওয়া শিক্ষকের একলাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে পীরগঞ্জ উপজেলা থেকে মকিম উদ্দিন ও মল্লিকা নামে দুইজনকে গ্রেফতারসহ হাতিয়ে নেয়া টাকা উদ্ধার করা হয়।

মল্লিকা এর আগে দিনাজপুর থানয় আটক হয়। আবার কিছুদিন পর সেতাবগঞ্জে থানায় আটক হয়।     পুলিশ জানান, গত ১২ মার্চ ঠাকুরগাঁও জেলার প্রধাণ ডাকঘড় থেকে শহরের শান্তিনগর এলাকার অবসর নেয়া শিক্ষক ওমর আলী তার সঞ্চয়কৃত টাকা উঠিয়ে পকেটে রাখার পর অন্য কাজে ব্যস্ত থাকেন। এ সুযোগে তার পকেট থেকে টাকা বের করে নেয় পটেকমার। কাজ শেষে তিনি পকেটে হাত দিয়ে টাকা না পেলে পোষ্টমাষ্টারকে বিষয়টি অবহিত করেন। পোষ্টমাস্টার তাৎক্ষণিকভাবে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই শিক্ষককে থানায় অভিযোগ করার পরামর্শ দেন। ঘটনার পর দিন ওই শিক্ষক থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অভিযোগের পর পুলিশ পোষ্ট অফিসের সিসি ক্যামরার ফুটেজ দেখে। পকেটমার ও তার সহযোগীকে সনাক্ত করেন। পরে জেলার পীরগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মফির উদ্দিনের ছেলে মকিম উদ্দিন (৫০) একই উপজেলার সেনুয়া বাঁশবাড়ি গ্রামের আলমের স্ত্রী মল্লিকা (৪২) কে গ্রেফতার করে এবং খোয়া যাওয়া এক লাখ টাকা উদ্ধার করে।এ বিষয়ে সদর থানার ওসি আব্দুল লতিফ জানান, সদর থানার এসআই চন্দন এর নেতৃত্বে ও পীরগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে জেলা শহরের গোওসিয়া হোটেল মালিকের টাকা সিসি ক্যামরার ফুটেজ দেখে উদ্ধার করা হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ’র মহিলা পকেটমার মল্লিকাসহ আটক -২

আপডেট টাইম ০৫:৫৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮