সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ফেব্রুয়ারিতেই আসছে নতুন রাজনৈতিক দল: সারজিস আলম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনের নেতা সারজিস আলম বলেছেন, আমাদের নতুন  রাজনৈতিক দল এই ফেব্রুয়ারিতেই আসতে যাচ্ছে। আমরা আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলামকে  আহ্বান জানিয়েছি মন্ত্রণালয়ের ক্ষমতার চেয়ার ছেড়ে আমাদের জনতার কাতারে চলে আসতে। আমরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করছি। বিগত সময়ে এ দেশে যে রাজনৈতিক চর্চা ছিল তা আবার নতুন করে দেখতে পাচ্ছি।  এটি তাদের রক্তের সঙ্গে  মিশে গেছে, তাই আন্দোলনকারীদেরকেই রাজনৈতিক নেতৃত্ব দিতে হবে। যারা আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে তাদেরকেই নেতৃত্বে থাকতে হবে। না হলে পেছনের সারির সুবিধাবাজ অযোগ্য বা কম দেশপ্রেমীক যারা তারা এ জায়গাটা নিয়ে নেবে। গতকাল শনিবার বিকেলে সোনারগাঁয়ের রয়েল রির্সোটে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোনারগাঁ শাখার উদ্যোগে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।
সারজিস আরো বলেন, খুনি হাসিনা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ যে নামেই হোক না কেন যাদেরকে মাঠ পর্যায়ে ব্যবহার করেছে, তাদেরকে শুধু মাত্র টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে। বিপদের সময় তাদের ফেলে পালিয়ে গেছে। তাদের এবার শিক্ষা নেয়ার সময় এসেছে  আপনি কোন নেতার পেছনে দাড়াবেন কাদের হয়ে কাজ করবেন কাদের পেছনে ছুটবেন। দেশের বাইরে থেকে আপনাদের উস্কানি দেবে তাতে যদি আপনারা মাঠে নামেন তাহলে আপনারাই ভুক্তভোগী হবেন।
তিনি আরো বলেন, আমাদের কাছে খবর আছে আমাদের সাথে অনেক রাজনৈতক দল আন্দোলনে ছিল তারা এখন টাকা ও ক্ষমতার আশায় ফ্যাসিবাদীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আমাদের কাছে অভিযোগ আছে বিভিন্ন থানার পুলিশ ও আদালতের বিচারক বিভিন্ন সুবিধার বিনিময়ে খুনিদের প্রশ্রয় দিচ্ছে।
আপনাদের আমাদের লড়াইয়ে খুনি হাসিনা লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো খুনি হাসিনার কাছ থেকে আমাদের অসংখ্য শিক্ষা নেয়ার আছে।
এ বাংলাদেশে আগে চাঁদাবাজী ও সিন্ডিকেট হয়েছে এখনো হচ্ছে। আপনাদের এ সোনারগাঁয়ে  বিভিন্ন জায়গায় যত ভাগবাটোয়ারা হতো এখন তার চেয়ে কম হয় না বেশি হয়? আপনারা যদি এগুলো বন্ধ করতে চান তাহলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একটা কথা মনে রাখবেন এই অভ্যুত্থানের লড়াইয়ে একটা  সময়  আমরা পাঁচশ জনও রাজপথে ছিলাম না কিন্তু পাঁচ আগষ্টে সারা দেশে পাঁচ কোটি মানুষ রাস্তায় নেমেছিল। এভাবে ঐক্য ধরে রাখতে হবে।
তিনি তার নতুন রাজনৈতিক দলের আদর্শ তুলে ধরে বলেন, আপনারা যারা আমাদের রাজনৈতিক দলে আসতে চান তারা একটি সৎ উপার্জনের মাধ্যমে জীবিকার ব্যবস্থা করুন। যারা রাজনীতি করে তারা যদি সৎভাবে উপার্জনের পথ না পায় দুর্নীতি  করবেই। আগে যারা রাজনীতি করেছে তারা প্রথমে ১০হাজার টাকা পরে ১০লক্ষ টাকা র্দুনীতি করেছে । এভাবে হাত বাড়ানোর পথ বন্ধ করতে হবে।
আমাদের লড়াইটা হবে দীর্ঘ এ লড়াইয়ে  সবার আগে থাকবে দেশের স্বার্থ মানুষের স্বার্থ । ফলাফল পেতে আমাদের হয়তো আরো ১০ বছর লাগবে। যারা লক্ষ নিয়ে লেগে থাকবেন তারা একদিন অবশ্যই সফল হবেন।
তিনি নির্বাচন বিষয়ে বলেন, ছাত্ররা ক্ষমতা লোভী নয়। যদি তাই হতো তাহলে ৫ আগষ্ট তারা ক্ষমতা নিতে পারতো।   আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের   কথা বলার স্পর্ধা ছিল না।
এখন নির্বাচনের কথা বলা হচ্ছে।  আমরা এখন  ক্ষমতা  দেখছি না, জনতাকে দেখছি।  আমরাও নির্বাচন চাই তবে নির্বাচন কে যে কোন শক্তি যেকোন গোষ্ঠী প্রভাবিত কিংবা অপব্যবহার করার চেষ্টা করলে বাংলাদেশের একটি সেন্টারেরও যদি এ ধরনের চেষ্টা করা হয় তাহলে সেই সেন্টারই হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র।
আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের অর্ধশত বছরের ইতিহাসে সেরা নির্বাচন হতে হবে। এতে যেই দলই ক্ষমতায় আসুক না কেন কোন আপত্তি নেই। কোন দল যদি ৩০০ আসনও পায় আমাদের এতে কোন আপত্তি নেই।
তিনি বলেন, মিডিয়া থেকে শুরু করে অনেক মহল আমাদের বিভিন্ন পদের বিপরীতে বিভিন্ন জনকে বসিয়ে প্রচার করছে যাতে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। মত পার্থক্য হয়। কিন্তু কখনো আমাদের ঐক্যে ফাটল ধরাতে পারবেনা।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারে সদস্যরা তাদের প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ফেব্রুয়ারিতেই আসছে নতুন রাজনৈতিক দল: সারজিস আলম

আপডেট টাইম ১২:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫