সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

রানীশংকৈল আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

আজম রেহমান,ষ্টাফ রিপোর্টার:: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা আওয়ামীলীগ নেতা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭ জুলাই রাতে রাণীশংকৈল উপজেলার চৌরাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, শাহরিয়ার আযম মুন্না উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও সবশেষ কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ক্রীড়া উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, গেল ৫ ফেব্রুয়ারি বিস্ফোরক দ্রব্য আইনে রাণীশংকৈল থানায় একটি মামলা হয়। এ মামলায় অন্যান্য আসামিদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্নাকেও আসামি করা হয়। এর আগে কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও পলাতক ছিলেন সাবেক শাহরিয়ার আযম মুন্না।
গোপন সংবাদের ভিত্তিতে তার উপস্থিতি জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে রাণীশংকৈল উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, রাতে রাণীশংকৈল উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আজম মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার পতনের পর গেল ফেব্রুয়ারি মাসে তিনি আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে গোপনে লিফলেট বিতরণের চেষ্টা করেন। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ৮ জুলাই তাকে ঠাকুরগা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

রানীশংকৈল আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট টাইম ০৫:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫