গত ১৯ অক্টোবর, ২০২৬ তারিখে ০৯ নং সেনগাঁও ইউনিয়নের এক পূজা মণ্ডপে বক্তব্য দেয়ার সময় মাননীয় সংসদ সদস্য মহোদয় আগামী ইউপি নির্বাচনে স্থানীয় প্রার্থী হিসেবে জনাব মোঃ সাইদুর রহমানকে (বর্তমান চেয়ারম্যান) পরিচয় করিয়ে দেন। এ সময় সকলের সাথে উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম রব্বানী সরদারও করতালি দেন। ১০ থেকে ১৫ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি হীন স্বার্থ চরিতার্থ করার অভিপ্রায়ে ফেসবুকে বিভিন্ন গ্রুপে কথিত হলুদ সাংবাদিক প্রচার করতে থাকে। ঘটনার পাঁচ দিন পর কথিত সাংবাদিক বাদল হোসেন, (সাবেক সহ-সভাপতি, ছাত্রলীগ, পীরগঞ্জ) উপজেলা নির্বাহী অফিসারকে ফোন দিয়ে বলেন যে আপনি তো বিএনপি নেতার মত এমপির বক্তব্যের সাথে হাততালি দিচ্ছেন। আপনি তো তাহলে বিএনপি নেতা হয়ে গেলেন -স্যার। প্রতিউত্তরে ইউএনও বলেন যে, আপনি যদি মনে করেন তাহলে তাই আমি পীরগঞ্জে বিএনপির নেতা।
এই বিষয়টি তথাকথিত কিছু হলুদ সাংবাদিক যাদের সাংবাদিকতার যোগ্যতা নিয়ে যথেষ্ঠ প্রশ্ন আছে- তারা সস্তা জনপ্রিয়তা এবং ভিউ ব্যবসা করার জন্য ফেসবুক সহ অনলাইন কিছু পোর্টালে প্রচার করছে।
এ ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার জঘন্য অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম রব্বানী সরদার।
সংবাদ সারাদিন ডেস্ক : 








