সংবাদ শিরোনাম
একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

৬৭ শতাংশ সেবাগ্রহীতাকে ঘুষ দিতে হয় : টিআইবি -ইফতেখারুজ্জামান

আজম রেহমান::টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এক জরিপে দেখা গেছে ৬৭ শতাংশ সেবাগ্রহীতা কোনো না কোনোভাবে ঘুষ দিতে বাধ্য হয়েছে। যারা ঘুষ দিয়েছে তাদের মধ্যে ৭০ শতাংশ মনে করেন এ ছাড়া সেবা পাওয়ার অন্য কোনো উপায় নেই। আজ রবিবার বিকেলে গাজীপুর জেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের মতবিনিময় সভায় মুখ্য আলোচকের বক্তব্যে এসব কথা বলেন ইফতেখারুজ্জামান।

ইফতেখারুজ্জামান আরো বলেন, দুর্নীতি রোধ করতে হলে অবশ্যই রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা যদি একসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ হন তবে আগামী ১০ বছরের মধ্যে দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো দেশই দুর্নীতিরোধ করতে পারেনি। দুর্নীতি শাস্তিযোগ্য অপরাধ, এটা অবশ্যই দুর্নীতিবাজদের জানাতে হবে। তাদের বিচারের আওতায় আনতে পারলে দুর্নীতি অনেকাংশে হ্রাস পাবে। দুর্নীতি হ্রাসের আরেকটি শক্তিশালী বিষয় হচ্ছে সামাজিক আন্দোলন গড়ে তোলা।

সচেতন নাগরিক কমিটি (সনাক), গাজীপুর জেলার সভাপতি অধ্যাপক মো. আয়েশ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলম, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) প্রণয় ভূষণ দাস, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান, গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সংকর শরণ সাহা, বাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান শুকুর, গাজীপুর সনাকের সহ-সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, সদস্য অধ্যাপক এম এ বারী, অধ্যাপক মো. শহীদ উল্লাহ, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ প্রমুখ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক

৬৭ শতাংশ সেবাগ্রহীতাকে ঘুষ দিতে হয় : টিআইবি -ইফতেখারুজ্জামান

আপডেট টাইম ০৫:৩৩:০০ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭