সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

টি-টেন লিগকে অনুমোদন দিলো আইসিসি

ক্রিকেটের নতুন সংযোজন টি-টেন লিগকে অনুমোদন দিয়েছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। খেলাটিকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতেই টি-টেন লিগের অনুমোদন দিলো আইসিসি।
গেল বছর ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে অনুষ্ঠিত হয়েছিলো টি-টেন লিগের প্রথম আসর। ছয়টি দল নিয়ে আয়োজন করা হয় ১০ ওভারের এই টুর্নামেন্টটি। তারই ধারাবাহিকতায় আবারো শারজাহ’তে আগামী ২৩ নভেম্বর বসতে যাচ্ছে টি-টেন লিগের দ্বিতীয় আসর। ঐ আসরকে সামনে রেখে টি-টেন লিগের অনুমোদন দিলো আইসিসি।
আইসিসির এক মুখপাত্র বলেন, ‘টি-টেন ক্রিকেটের অনুমোদন দিয়েছে আইসিসি। আয়োজকরা সকল আনুষ্ঠানিকতা ও প্রয়োজনীয় শর্ত পূরণ করায় আইসিসি টি-টেন লিগে অনুমোদন দেয়।’
টি-টেন হলো এমিরেটস ক্রিকেট বোর্ডের ঘরোয়া টুর্নামেন্ট। যারা আইসিসি সহযোগি সদস্য। তবে এই ইভেন্টে অনুমোদন মানেই আইসিসির সমর্থন-পৃষ্ঠপোষকতা-লিগ বা প্রচার করা নয়। কারন এই ফরম্যাটের আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবার কোন পরিকল্পনা নেই আইসিসির।
বর্তমান সময়ে টি-২০ ক্রিকেটের জন্য টেস্ট ও ওয়ানডে ফরম্যাট হুমকির মুখে। তাই গেল মে মাসে টি-টেন ক্রিকেটকে হুমকি হিসেবে উল্লেখ করেছিলো আইসিসি।
টি-টেন লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো কেরালার কিংস। ঐ দলের নেতৃত্ব দিয়েছিলেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ইয়োইন মরগান। প্রথম আসরে ছয়টি দল অংশ নিলেও দ্বিতীয় অংশ নিবে আটটি দল।
দ্বিতীয় আসরের নিলাম আগামী মাসে অনুষ্ঠিত হবে। এই আসরের জন্য ইতোমধ্যে পাকিস্তান শহিদ আফ্রিদি-শোয়েব মালিক, ইংল্যান্ডের ইয়োইন মরগান, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম, ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন-ড্যারেন স্যামি, আফগানিস্তানের রশিদ খানকে আইকন খেলোয়াড় কিনে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

টি-টেন লিগকে অনুমোদন দিলো আইসিসি

আপডেট টাইম ০৪:১২:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮