সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

আজম রেহমান,সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকায় ধানক্ষেত থেকে শফিরুল ইসলাম (৪০) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
নিহত শফিরুল ইসলাম হরিপুর উপজেলার টেংরিয়া গ্রামের মৃত বাসেদ আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকায় একটি ধানক্ষেতে একটি বস্তা পড়ে থাকতে থেকে উৎসুক জনতা সেটি খুলে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করে।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করেছে।
পারিবারিকভাবে জানানো হয় শফিরুল শনিবার ব্যাবসায়িক টাকা নেওয়ার জন্য পার্শ্ববর্তী উপজেলা রানীশংকৈলে যায়।ওই রাতে সে আর বাড়ি ফিরেনি। রোববার সকালে ধানক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার ব্যবহৃত মুঠোফোনটি রাত ১১ টা পর্যন্ত খোলা ছিল। রাত ১১টায় শফিরুল তার বড় ভাইয়ের সাথে কথা বলেছিল জানায় তার পরিবার।
পীরগঞ্জ ও হরিপুর থানার দায়িত্বে থাকা সিনিয়র এএসপি মোঃ মোসফিকুর রহমান জানান,ব্যবসায়িক দ্বন্দে¦র জেরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । ঘটনার সুষ্ঠ তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

আপডেট টাইম ০৪:২১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮