সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

প্রধানমন্ত্রীকে রোববার চিঠি দেবে ঐক্যফ্রন্ট

সারাদিন ডেস্ক::সংসদ ভেঙে দেওয়াসহ সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোববার (২৮ অক্টোবর) দুপুরে চিঠি দেবে একাদশ নির্বাচনকে সামনে রেখে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট।

২৭ অক্টোবর গণফোরাম সাধারণ সম্পাদক ও ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মহসিন মন্টু  এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার চট্টগ্রামে জনসভা আছে। আমাদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ নিতে রোববার প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হবে। পরবর্তীতে তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি ও প্রধান নির্বাচন কমিশনারের কাছেও চিঠি দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, শুক্রবার রাতে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের বাসায় এক সভা হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মহসিন মন্টু ও সুলতান মো. মনসুরকে চিঠিগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আ ব ম মোস্তফা আমীন বলেন, চিঠিতে কী লেখা হবে সেটা এখন বলবো না। গণভবনে এ বিষয়ে যোগাযোগ করেছেন কি-না? জানতে চাইলে তিনি বলেন, চিঠি পৌঁছে দেওয়া হবে, এর জন্য আগে অনুমতির প্রয়োজন হবে না।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে রোববার চিঠি দেবে ঐক্যফ্রন্ট

আপডেট টাইম ১২:৫৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮