সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

মিরপুর টেস্টে নিষিদ্ধ গ্যাব্রিয়েল

বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে প্রথম ইনিংসে ৪ উইকেট পেয়েছিলেন ডানহাতি পেসার শ্যানন গ্যাব্রিয়েল। তার প্রথম দিনের চা-বিরতির পরের বোলিং স্পেলে ভেঙে যায় বাংলাদেশের মিডল অর্ডার। মুমিনুল, মুশফিক, মাহমুদউল্লাহ ও সাকিবকে ১৫ বলের ব্যবধানে আউট করেন তিনি। দ্বিতীয় ইনিংসেও একই উত্তাপ ছড়াবেন বলে প্রত্যাশা সফরকারী দলের।

কিন্তু মিরপুর টেস্টে খেলতে পারবেন না তিনি। ২৪ মাসের ব্যবধানে আইসিসির কোড অব কন্ডাক্ট ভাঙায় শাস্তি পেয়েছেন তিনি। তার নামের পাশে দুই ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে এবং চট্টগ্রাম টেস্টের ম্যাচ ফি থেকে ৩০ শতাংশ কর্তন করা হবে।

টেস্টের প্রথম দিনে ইমরুল কায়েসকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন গ্যাব্রিয়েল। ইনিংসের অষ্টম ওভারে ইমরুল রান নিয়ে প্রান্ত বদল করতে গেলে ক্রিজে গ্যাব্রিয়েল ধাক্কা দেন। আম্পায়ারা রিপোর্ট করেছেন, চাইলেই সেই ধাক্কা এড়িয়ে যেতে পারতেন গ্যাব্রিয়েল।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১২ নম্বর ধারায় শাস্তি হয়েছে গ্যাব্রিয়েলের। ধারা অনুযায়ী,  ‘একটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন একজন খেলোয়াড়, প্লেয়ার সহায়তা কর্মী, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোন ব্যক্তি (দর্শকের সহ) সহ অনুপযুক্ত শারীরিক যোগাযোগ।’

২০১৭ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে জ্যামাইকা টেস্টে তিন ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা হয় গ্যাব্রিয়েলের। আগের তিন ডিমেরিট পয়েন্টের সঙ্গে নতুন করে দুই ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় দুই সাসপেনশন পয়েন্ট পেয়েছেন। দুই সাসপেনশন পয়েন্ট মানে, কমপক্ষে এক টেস্ট কিংবা দুই ওয়ানডে বা দুই টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ। যেটা প্রথমে আসবে সেখানেই নিষিদ্ধ হবে। চট্টগ্রাম টেস্টে নতুন করে ডিমেরিট পয়েন্ট পাওয়ায় আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া ঢাকা টেস্টে নিষিদ্ধ থাকবেন গ্যাব্রিয়েল।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

মিরপুর টেস্টে নিষিদ্ধ গ্যাব্রিয়েল

আপডেট টাইম ০৭:০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮