সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

খালেদার জামিন স্থগিত হয়নি, আপিলের নির্দেশ

সারাদিন ডেস্ক::কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এক মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের বিষয়ে রাষ্ট্রপক্ষকে নিয়মিত (লিভ টু) আপিল করতে বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের দেয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

আপিল বিভাগ থেকে জামিনের বিষয়ে স্থগিতাদেশ না দেয়ায় জামিন বহাল (কান্টিনিউ) রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

আদালতে আজ (বৃহস্পতিবার) খালেদার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী এবং তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদিক রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো.বশির উল্লাহ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো.বশির উল্লাহ বলেন, ১৩ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলেছেন আপিল বিভাগ। গত ২৮ নভেম্বর হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন।

১৩ সেপ্টেম্বর কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম সামছুল আলম তার জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। আপিলের শুনানি শেষে গত ২৮ নভেম্বর তার জামিন মঞ্জুর করা হয়। হাইকোর্টের এ রায়ের (জামিন) বিরুদ্ধে পরে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বলেন, কুমিল্লার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করার নির্দেশ দিয়েছেন। আপিল বিভাগ থেকে জামিনের বিষয়ে স্থগিতাদেশ না দেয়ায় জামিন (কান্টিনিউ) রয়েছে।

২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন অর্থাৎ ২৬ জানুয়ারি চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে এ মামলাটি করেন। মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।

অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় গত ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

খালেদার জামিন স্থগিত হয়নি, আপিলের নির্দেশ

আপডেট টাইম ১১:২৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮