সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

রাতে সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

সারাদিন ডেস্ক::চিকিৎসার জন্য আজ (সোমবার) রাতেই সিঙ্গাপুর যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার একান্ত সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ (সোমবার) রাত ১০টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর যাচ্ছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার সঙ্গে পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুও যাবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যানের অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। তিনি অসুস্থ, সিএমএইচে ভর্তি আছেন, আবার তিনি সুস্থ -বিভিন্ন সময় দলের নেতাকর্মীদের মুখে এমন তথ্য শুনে গুঞ্জন শুরু হয়।

এমন গুঞ্জনের মধ্যে গত ৬ ডিসেম্বর হঠাৎ বনানী কার্যালয়ের সামনে হাজির হন এরশাদ। গাড়িতে বসেই তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এর আগে সর্বশেষ গত ২০ ডিসেম্বর মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে কথা বলেছিলেন তিনি। এরপর থেকে কখনও বাসায় কখনও সিএমএইচ-এ ভর্তি রয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে মহাজোটে নির্বাচন করছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি ২৯ জন প্রার্থী মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে এর বাইরে ১৩২ আসনে দলীয়ভাবে নির্বাচনে লড়বেন জাতীয় পার্টির প্রার্থীরা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

রাতে সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

আপডেট টাইম ০১:৫৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮