সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে ট্রাকচালকের পৈশাচিকতা , লাশকে রাস্তায় হেঁচড়ে ৭ কিমি দূরে নেয়া -মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-২, পিশাচ ড্রাইভার আটক

আজম রেহমান::ঠাকুরগাঁও সদর উপজেলার সত্যপীর ব্রীজ এলাকায় ট্রাক চালকের পৈশাচিকতায় ২ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তির লাশ গাড়ির তলায় আটকে প্রায় ৮ কিমি টেনে নিয়ে গাড়ি থামাতে বাধ্য হয় পিশাচ ট্রাক চালক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য অনুযায়ি, শনিবার দুপুরে সদর উপজেলার সত্যপীর ব্রীজ বিজিবি সেক্টর হেডকোয়ার্টারের গেইটের সামনে ব্রীজের উত্তর দিক থেকে আসা একটি দ্রæতগামী ট্রাক (জি আলম এন্টারপ্রাইজ যশোর-ট-১১২০৪৭) পেছন দিক থেকে একটি যাত্রীবাহী অটোরিক্সাকে ধাক্কা দিলে আরোহী রাস্তার পাশে ছিটুেক পড়ে যায়। ট্রাকটিকে উপস্থিত ক্ষুব্ধ জনসাধারণ আটকানোর চেষ্টা করলে ড্রাইভার ট্রাকটিকে দ্রæত টেনে নিয়ে যায়। ফলে রিক্সাচালক সহ অটোরিক্সাটি ট্রাকের তলেই আটকা যায়। আটকে পড়া অটোরিক্সাচালক জীবন বাঁচানোর জন্য আশপাশের মানুষকে চিৎকার করে মিনতী জানালেও পিশাচ ড্রাইভার নিজের জীবন বাঁচাতে আরো দ্রæত ট্রক চালাতে থাকে। এভাবে মর্মান্তিক মৃত্যু ঘটানোর পর লাশটিকে টেনে ছেঁচড়ে দূর্ঘটনাস্থল থেকে ৮ কিমি দূরে খোঁচাবাড়ি এলাকায় নিয়ে যাবার পর স্থানীয়রা ফোন পেয়ে নছিমন দিয়ে রাস্তা বন্ধ করে ট্রাকটিকে আটকান। পরে জনতা তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
ছিঁটকে পড়া আরোহী আসাদুজ্জামান শোভন (২২) কে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়ার পথেই মারা যান। তিনি শহরের নিশ্চিন্তপুরের গোওসুল আজমের ছেলে। নিহত অটোরিক্সাচালকের নাম পরিচয় পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত কফিল উদ্দিন জানান , পিশাচ ড্রাইভার তোয়াবুর রহমান (৩৬)কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ট্রাকচালকের পৈশাচিকতা , লাশকে রাস্তায় হেঁচড়ে ৭ কিমি দূরে নেয়া -মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-২, পিশাচ ড্রাইভার আটক

আপডেট টাইম ১০:২৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮