সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

এফিডেভিট নিয়ে হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে মানববন্ধন

এফিডেভিট করার জন্য এফিডেভিট কমিশনারের সামনে মামলায় নিয়োজিত আইনজীবীকে উপস্থিত থাকার আদেশের প্রতিবাদে সুপ্রিম কোর্টে মানববন্ধন করেছেন আইনজীবীরা।

সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই মানববন্ধন করেন আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদীর নেতৃত্বে মানববন্ধনে বক্তারা বলেন, এফিডেভিট কমিশনারের সামনে মামলায় নিয়োজিত আইনজীবীকে উপস্থিত থাকার নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ অপ্রয়োজনীয় ও অগ্রহণযোগ্য উল্লেখ করে আদেশটি প্রত্যাহারে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ ছাড়া এই আদেশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতিসহ সকল নেতাদের প্রতি আহ্বান জানান তারা। দ্রুততম সময়ের মধ্যে হাইকোর্টের এই আদেশ প্রত্যাহার করে না নিলে আইনজীবীদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও মানববন্ধনে জানানো হয়।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীরা মানববন্ধন শরীক হয়ে দলমত নির্বিশেষে ঐক্যমতে পৌঁছেছেন বলেও জানান তারা।

প্রসঙ্গত, এফিডেভিট করার জন্য হলফকারীর জাতীয় পরিচয়পত্র প্রদর্শন কিংবা হলফকারী নিজে উপস্থিত থেকে হলফনামা সম্পাদনা করার নিয়ম প্রচলিত ছিল। কিন্তু সম্প্রতি হাইকোর্ট থেকে নির্দেশনা দেয়া হয়-এফিডেভিট করার জন্য মামলায় নিয়োজিত আইনজীবীকে এফিডেভিট কমিশনারের সামনে হাজির থাকতে হবে। এর প্রতিবাদে আইনজীবীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

এফিডেভিট নিয়ে হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে মানববন্ধন

আপডেট টাইম ০৮:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯