সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

মানবাধিকার সুরক্ষায় সরকার দায় এড়াচ্ছে

স্টাফ রিপোর্টার
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানবাধিকার সুরক্ষায় সরকার দায় এড়াচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। কিছু কিছু ক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থা নাগরিকদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হচ্ছে বলেও মত তাদের। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘নাগরিক নিরাপত্তা জোট’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। ‘আইনের শাসন, নিরাপত্তা, জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন’-এ জোটের ব্যানারে বিশিষ্টজনেরা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড. হামিদা হোসেন, খুশী কবির, শীপা হাফিজা, শাহীন আনাম, জিয়া তারিক আলী, ড. ইফতেখারুজ্জামান, শামসুল হুদা, জাকির হোসেন, শরীফ জামিলসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। সম্মেলনে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো হয়, একটি লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে প্রতিনিয়ত নানা অন্যায়, অবিচার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, মত প্রকাশ ও মুক্ত চিন্তার অধিকারের ওপর আঘাত, নারী ও শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণের মতো জঘন্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। রাষ্ট্রে আইনের শাসন ও জবাবদিহিতার অভাব, ক্ষমতার অপব্যবহার, ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে সীমাবদ্ধতা, বিচারের দীর্ঘসূত্রতা নাগরিকের মানবাধিকার লঙ্ঘনকে আরো বেশি সংকটাপন্ন করে তুলছে। বিশিষ্ট ব্যক্তিরা তাদের বক্তব্যে বলেন, সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে না দিলে এবং গণতন্ত্রকে সুসংহত করতে না পারলে কোন উন্নয়নই দীর্ঘস্থায়ী হয় না। বর্তমান পরিস্থিতিতে সমাজে অন্যায়, অরাজকতা ও বিশৃঙ্খলা বিরাজমান, সর্বোপরি জনগণের মধ্যকার নিরাপত্তাহীনতা একটি ভয়ের সংস্কৃতি সৃষ্টি করেছে, যা কোনভাবেই মেনে নেয়া যায় না। তারা বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ হলেও এমন পরিস্থিতি চলমান থাকলে বাংলাদেশ লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়বে। অবস্থার উন্নয়নে প্রাতিষ্ঠানিক দলীয়করণের বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন বিশিষ্টজনরা।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

মানবাধিকার সুরক্ষায় সরকার দায় এড়াচ্ছে

আপডেট টাইম ০৫:২৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯