ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সিভিল সার্জন তথ্য গোপন করতে সাংবাদিকদের সাথে উগ্র সন্ত্রাশী আচরনের ভিডিও ভাইরাল পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

ওমরাহ ও মহানবীর রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার::পবিত্র ওমরাহ পালন এবং মহানবী (সা.)-এর রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাতে মক্কায় ওমরাহ করেন তিনি। চার দিনের সরকারি সফরে বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী প্রথমে পবিত্র কাবা ‘তাওয়াফ’ করেন এবং এরপর সাফা ও মারওয়ায় মধ্যে সাঈ করে ওমরাহ’র আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় শেখ হাসিনা দেশবাসীর জন্য কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ  রেহানা ও প্রধানমন্ত্রীর অন্যান্য সফরসঙ্গীরাও ওমরাহ পালন করেন। ত্রিদেশীয় সফরের প্রথমে জাপানে চারদিনের সফর শেষে  সৌদি বাদশাহ’র আমন্ত্রণে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’র ১৪ তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৩১শে মে শেখ হাসিনা সৌদি আরবে পৌঁছান। প্রধানমন্ত্রী সৌদি আরব সফরের দ্বিতীয় দিনে ১লা জুন মক্কায় ওআইসি’র ১৪তম সম্মেলনে এশিয়া গ্রুপের পক্ষে বক্তব্য রাখেন।
নবীজির রওজা জিয়ারত: এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকালে পবিত্র নগরী মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করেন।
শেখ হাসিনা বাদ জোহর মসজিদে নববীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করেন। তিনি দেশবাসীর কল্যাণ এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি, ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ বিমানে স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে মক্কা থেকে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। মদিনার ডেপুটি গভর্ণর ওয়াহিব আল-সাহলি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১২ দিনের ত্রিদেশীয় সফর শেষে ৮ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

ওমরাহ ও মহানবীর রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম ০১:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯