সংবাদ শিরোনাম
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী_ মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে চাইছে না

স্টাফ রিপোর্টার:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জান্তিক সম্প্রদায় রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে সোচ্চার হলেও মিয়ানমার তাদের ফেরৎ নিতে চাইছে না। কিছু আন্তর্জাতিক সংস্থাও চায় না রোহিঙ্গারা নিজের দেশে ফিরে যাক। আজ বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। সফরের বিস্তারিত লিখিত বক্তব্যে তুলে ধরেণ প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পাসপোর্ট ছাড়া বিমানের পাইলটের উড়ানে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যখনই বিমানে উঠি তখনই একটা ঘটনা ঘটে। একটা নিউজ হয়। আমরা ইমিগ্রেশনে আরও কড়াকড়ি করতে বলে দিয়েছি। যে যতো গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক প্রত্যেকের পাসপোর্ট ভিসা পরীক্ষা করা হবে। বিমানের সমস্যাগুলো আমরা যখন দুর করে যাচ্ছি ঠিক সেই সময়ে এমন ঘটনাগুলো ঘটছে এটিও দেখতে হবে।

তিনি বলেন, দীর্ঘ দিন যারা বিমানকে নিয়ে খেলতো তাদের হয়তো সমস্যা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীকে আবারও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো একে একে সমস্যা হবে। সমুদ্রসীমার সমাধান হয়েছে, ছিটমহল বিনিময় উৎসবমুখর পরিবেশে হয়েছে। বাকিগুলোও হবে।
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আগামী মাসে চীন সফরে যাবেন বলে জানান। এ বিষয়ে তিনি বলেন, চীনের মহামান্য প্রেসিডেন্ট দাওয়াত দিয়েছেন। আলোচনা চলছে। তারিখ ঠিক হয়নি। সেখানে যাব ইনশাআল্লাহ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী_ মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে চাইছে না

আপডেট টাইম ০৭:৩৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯