ঢাকা ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত

তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে-ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: নিরপেক্ষ, তত্ত্বাবধারক সরকারের অধীনে আবারো নির্বাচন দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে নির্বাচনে গিয়েছিলাম। কিন্তু আমার সেই অস্ত্র লুন্ঠন করে আ’লীগ বন্দুকের জোরে ক্ষমতা দখল করেছে। জনগনকে পরাজিত করেছে, বিএনপি পরাজিত হয়নি। এজন্য আন্দোলন সৃষ্টি করে সরকারকে বাধ্য করতে হবে নতুন নির্বাচন দিতে।
সোমবার দুপুরে হরিপুর উপজেলা বিএনপি আয়োজিত কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপি বতর্মান সংসদকে অবৈধ বলার, অবৈধ বিএনপির পক্ষে সংসদে নিয়ে অংশ নেওয়া এবং নির্বাচিত হয়ে নিজে সংসদে না যাওয়ার বিষয়ে বিস্তারিত বর্ননা দেন মির্জা ফখরুল।
উপজেলা বিএনপির সভাপতি আসগর আলীর সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, কৃষকদলের সভাপতি আনোয়ারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দেশের মানুষের মুখে হাসি নেই, হাসি কার মুখে-লুটেরাদের মুখে । হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বাজেট হয়েছে। এই টাকা লুটেরাদের পকেটে । এই তালিকায় মন্ত্রী ও সচিবরাও রয়েছেন বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।
নির্বাচনের পর নিজ এলাকায় এটি তাঁর প্রথম কর্মী সমাবেশ। ৪দিনের সফরের আজ দ্বিতীয় দিনে তিনি হরিপুর উপজেলা ছাড়াও বিকালে রাণীশংকৈল ও সন্ধায় পীরগঞ্জ উপজেলায় পৌরসভা মিলনায়তনে কর্মী সমাবেশে অংশ নেন মির্জা ফখরুল। পীরগঞ্জের কর্মীসভায় উপজেলা কমিটির সিনিয়র সহ.সভাপতি মো. মইনুল হোসেন সোহাগের সভাপতিত্বে বক্তৃতা করেন মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, জিল্লুর রহমান জুয়েল, হায়দার আলি প্রমুখ। কর্মীসভা গুলোতে নেতা-কর্মীদের ভীড় ছিল উপচেপড়া।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল

তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে-ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর

আপডেট টাইম ১০:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯