সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

আলাপন ‘এখন থেমে থাকার সময় নয়’

ফয়সাল রাব্বি:: জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর নিজের দীর্ঘ ও সফল ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। অডিও ইন্ডাস্ট্রির এই খারাপ সময়েও গত বছর জুড়ে ১০০ টি গান প্রকাশ করেছেন এ গায়ক। আর চলতি বছর তিনি ১৩০ টি গান প্রকাশ করবেন বলে ঘোষণা দিয়েছেন। এরইমধ্যে প্রথম ছয় মাসে অনেক গান প্রকাশ করেছেন তিনি। গেলো ঈদেও আসিফের বেশ কিছু গান প্রকাশ হয়েছে বিভিন্ন কোম্পানি থেকে। ঈদে আসিফের ‘তোমার হাসি’, ‘প্রশ্ন’, ‘আমি তুমিময়’, ‘ভালোবাসি তোকে’, ‘মনটা উড়ে যায়’, ‘আনাচে কানাচে’ গানগুলো প্রকাশ হয়েছে। এ গানগুলোর সাড়াও মিলেছে বেশ ভালো। সব মিলিয়ে কেমন আছেন? আসিফ আকবর বলেন, বিনদাস আছি।

ঈদের আগা টানা ব্যস্ততায় কাটিয়েছি সময়। ঈদের পর খানিক বিরতি নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়তে হয়েছে। এখন  রেকর্ডিং ও শুটিং নিয়ে ব্যস্ততা চলছে টানা। ঈদের গানের সাড়া কেমন পাচ্ছেন? আসিফ আকবর বলেন, আমি সব সময় বলি আমি শ্রোতাদের শিল্পী। তাদের জন্যই আমি আসিফ হয়েছি। তাই তাদের জন্য।ি গান করে যাচ্ছি। এবারের ঈদেও বেশ কিছু গান প্রকাশ হয়েছে।

শ্রোতাদের সাড়া প্রতিটি গান থেকেই পাচ্ছি। এখন নিজের গানের ভিডিওতে নিজেই পারফর্ম করেন। কেমন লাগে? আসিফ হেসে বলেন, সত্যি বলতে এটা কোম্পানি ও নির্মাতাতের ডিমান্ড। আমি শুধু আমার কাজ করে যাচ্ছি। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান চাচ্ছে যেন আমিই আমার গানে পারফর্ম করি। আর এখনতো অনেক গানের ভিডিও দর্শক পছন্দ করছেন। তাই আমারও শুটিং করেই যেতে হচ্ছে। আমাকে বিভিন্নভাবে উপস্থাপন করছে নির্মাতারা। আমিও উপভোগ করছি। এখন গানের অবস্থা কেমন দেখছেন? আসিফ বলেন, আমার দিক থেকে গানের অবস্থা এখন ভালো। ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। তরুণরা কাজ করছে। সিনিয়র অনেকেও কাজ শুরু করেছেন। সবার মিলে আসলে কাজ করা উচিত। ভালো কাজের বিকল্প নেই। আমি কাজের মানুষ। নিজেও কাজ করে যাচ্ছি। এখন আসলে থেমে থাকার সময় নয়। প্রত্যেকেরই উচিত যার যার জায়গা থেকে নতুন গান করে যাওয়া। এখন থামলেই পিছিয়ে পড়তে হবে। কারণ এটা বিশ্বায়নের যুগ। বিশ্ব হাতের মুঠোয়। যে যা খুশি তাই দেখতে পারছে, শুনতে পারছে। তাই বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে হবে। তবেই আমরা এগিয়ে যাবো।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

আলাপন ‘এখন থেমে থাকার সময় নয়’

আপডেট টাইম ১২:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯