ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটভাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিলেন যুবলীগ নেতা নি.কমিশন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে স্পষ্ট প্রতারণা করেছে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে-সারজিস রাজশাহী বিভাগের যেসব আসনে প্রার্থী দিল এনসিপি ঠাকুরগাঁও -২ আসনে বিএনপি প্রার্থী ডা: সালামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল পরিবারের উদ্যোগ- এতিম ও নারীদের জন্য নির্মিত হচ্ছে মির্জা রুহুল আমিন অ্যান্ড ফাতেমা মেমোরিয়াল কমপ্লেক্স প্রাইমারী শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীনকে নোয়াখালী থেকে লক্ষীপুরে স্ট্যান্ড রিলিজ উপজেলা প্রেসক্লাব সভাপতির পিতার মৃত্যু- শোক ও সমবেদনা ঠাকুরগায়ে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে একমাত্র ছেলে মৃত বাবার লাশ দাফনে বাধা দে ফলোআপ-ঠাকুরগায়ে চলন্ত একতা এক্সপ্রেসে পপকর্ন বিক্রেতা খুনের ঘটনায়-সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে চার ঘাতক গ্রেপ্তার পীরগঞ্জে চলন্ত একতা এক্সপ্রেসে পপকর্ন বিক্রেতা খুনের ঘটনায়-সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে চার ঘাতক গ্রেপ্তার

এক জোড়া আমের দাম ১৩০০ টাকা

ডেস্ক:: বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল ঠিকই, কিন্তু মানুষের কাছে জনপ্রিয়তায় এক নম্বরে আম। উৎপাদন ও বাণিজ্যের বিচারে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফল এটি। আমের মৌসুম ৫ মাস। এরমধ্যে জুন ও জুলাই মাস আমের বাজার থাকে রমরমা। গ্রীষ্ম প্রধান দেশে ফলের মধ্যে আম সবার সেরা, ফলের রাজা। যার প্রমাণ পাওয়া গেল গত শুক্রবার। তা হলো-

মৌলভীবাজারের কমলগঞ্জে ২টি আম ১৩শ’ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (৫ জুলাই) কমলগঞ্জ থানা জামে মসজিদে জুমার নামাজ শেষে নিলামে এ ২টি আম ১৩শ’ টাকায় বিক্রি হয়।

নামাজে আসা মুসল্লিরা জানান, পৌরসভার সাবেক মেয়র আবু ইব্রাহিম জামসেদের বাসার নতুন আম গাছের প্রথম দুটি আম আল্লাহর নামে শুক্রবার কমলগঞ্জ থানা জামে মসজিদে দেন। জুমার নামাজ শেষে দুটি আম নিলামে ১২শ’ টাকা ওঠে। পরে ১৩শ’ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসাবে ওই দুইটি আম কিনে নেন এস এম অটোমোবাইলস্‌ কমলগঞ্জ শাখার পরিচালক সাংবাদিক গোলাম মোস্তফা সাফু।

এ বিষয়ে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দীন বলেন, আম বিক্রির টাকাটা মসজিদ উন্নয়ন কাজে ব্যয় করা হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ইটভাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিলেন যুবলীগ নেতা

এক জোড়া আমের দাম ১৩০০ টাকা

আপডেট টাইম ০২:১৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯