সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন

খালেদার জামিন আবেদন খারিজ

সারাদিন ডেস্ক::   জিয়া চ্যারিটেবল ট্রাস্ট্র দুর্নীতি মামলায় বিএনপির কারাবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার শুনানি শেষে এই আবেদন খারিজ করে দেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট্র দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার জামিনের আবেদনের ওপর দুপুর ২টায় দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেয়া হয়। গতকাল মঙ্গলবার, খালেদা জিয়ার আইনজীবীরা জামিনের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন। আজ রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করে। এরপর, আদালত খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন, জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে, দুদকের পক্ষে খুরশীদ আলম।

গত বছরের ২৯শে অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক। রায়ে খালেদা জিয়াকে সাত বছর করে কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

বিচারিক আদালতের দেয়া সাজা বাতিল ও খালাস চেয়ে গত বছরের ১৮ই নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন খালেদা জিয়া। পরে, গত ৩০শে এপ্রিল হাইকোর্ট তাঁর আপিল শুনানির জন্য গ্রহণ করে। একই সঙ্গে বিচারিক আদালতের দেয়া জরিমানার আদেশ স্থগিত করে মামলার নথি তলব করে হাইকোর্ট।

বিচারিক আদালত থেকে মামলার নথি গত ২০শে জুন হাইকোর্টে পাঠানো হয়। এরপর খালেদা জিয়ার পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক

খালেদার জামিন আবেদন খারিজ

আপডেট টাইম ০৫:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯