সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে এবার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রধান শিক্ষকের

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চালিয়ে মহাসড়কে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় আব্দুস সামাদ (৪৫) নামে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। নিহত আব্দুল সামাদ জেলার সদর উপজেলার আরাজি কৃষ্ণপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে এবং কৃষ্টপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শনিবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে তিনি রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল নেওয়ার পথে শিক্ষক আব্দুস সামাদ মৃত্যুবরণ করেন বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি নিশ্চিত করেছেন। এ নিয়ে গত আগস্ট মাসে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু এবং প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে ওসি আশিকুর জানান, শনিবার দুপুর দেড়টায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে সালান্দর ইউনিয়নের চৌধুরীহাট মোটরসাইকেল চালিয়ে মোড় ঘুরে মহাসড়কে উঠছিলেন শিক্ষক আব্দুস সামাদ। এ সময় ট্রাকের চাকার সামনে পিছলে রাস্তায় পড়ে প্রধান শিক্ষক আব্দুস সামাদ ও ফখরুল ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে দুজনকে ভর্তি করালে সন্ধ্যায় আব্দুস সামাদের অবস্থার অবনতি ঘটে। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করলে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ঘাতক ট্রাকটিকে আটক করে ঠাকুরগাঁও সদর থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে এবার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রধান শিক্ষকের

আপডেট টাইম ০৪:০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯