সংবাদ শিরোনাম
শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ঠাকুরগাঁও সীমান্তে ১১ ভারতীয়কে ৪৮ ঘন্টা পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল

‘রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকেই কাজ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, ‘রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে প্রত্যাবর্তনে মিয়ানমারকেই কাজ করতে হবে।’ মঙ্গলবার নগরীর ঐতিহাসিক ক্বীন সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের এস কথা বলেন।

এসময তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যু সমাধানে মিয়ানমারকেই মূল ভূমিকা রাখতে হবে। সংকট নিরসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে।’

এসময় রাষ্ট্রদূত ক্বীন সেতুর উত্তর পাড়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সেতুর দক্ষিণ পাড় পর্যন্ত ঘুরে দেখেন। পরে আমেরিকার রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আলী আমজদের ঘড়ি দেখে মুগ্ধ হন। তিনি বলেন, ‘ক্বীন সেতুর সঙ্গে আলী আমজদের ঘড়ি সৌন্দর্য বাড়িয়েছে।’

ক্বীন সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া ও এর সৌন্দর্য্য বাড়ানোর পদক্ষেপের জন্য সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর প্রশংসা করেন আর্ল রবার্ট মিলার।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘ক্বীন একটি ঐতিহ্যবাহী সেতু। সেতুটি ব্রিটিশদের তৈরি।’ রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সেতুর দুই পাড় ঘুরে দেখে বলেন, ‘সেতুর রক্ষণাবেক্ষণে তার সরকারের সহায়তা থাকবে।’

এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রকৌশলী শামছুল হক পাঠোয়ারী সহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল

‘রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকেই কাজ করতে হবে’

আপডেট টাইম ০৫:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯