সংবাদ শিরোনাম
পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক

দেশজুড়ে উন্নয়নের নামে লুটপাট চলছে : মেনন

পিরোজপুর প্রতিনিধি::ক্ষমতাসীন দলের নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, দেশজুড়ে এখন উন্নয়নের নামে লুটপাট চলছে। এর কিছু চিত্র সম্প্রতি আমাদের সামনে এসেছে। দুর্নীতি দূর না করলে কোনদিনই এ দেশের উন্নয়ন সম্ভব নয়। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু মাদকের মূল হোতারা রয়ে গেছে ধরাছোঁয়র বাইরে। তাদের না ধরলে কোনো দিনই দেশ থেকে মাদক নির্মূল সম্ভব না।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলনে এসব কথা বলেন তিনি।রাশেদ খান মেনন বলেন, যাদের রাজনীতির কারণে মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনীতি ও গণতন্ত্রকে ছিন্নভিন্ন করে সাঈদীরা ক্ষমতায় এসেছিল তাদের দ্বারা দেশ নিরাপদ নয়। মুক্তিযুদ্ধের স্বপক্ষকে সঙ্গে নিয়ে রাজনীতির ধারা পরিবর্তন করতে আমরা ওয়ার্কাস পার্টি ঐক্যবদ্ধ রয়েছি।

তিনিন আরো বলেন, ৭৪ সালে দেশে দুর্ভিক্ষ হয়েছিল। অথচ আজ এ দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। আর এ সব কিছু হয়েছে এ দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পরিশ্রমের ফলে। অথচ সেই কৃষক আজ তার ধানের ন্যায্য মূল্য পায় না। এ দেশের মেয়েরা গার্মেন্টেসে কাজ করে, বিদেশে গৃহপরিচারিকার কাজ করে দেশের উন্নয়নে অবদান রাখছে। কিন্তু তাদের নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ হয়েছি। জেলা শিল্পকলা একডেমি মিলনায়তনে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক খান মো. রুস্তুম আলীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু, ভান্ডারিয়ার সভাপতি আবুল কালাম হাওলাদার, জেলা ১৪ দলের পক্ষে জেলা জাসদের সভাপতি চিত্ত রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ডালিম, চন্দ্র শেখর হালদার, মঠবাড়িয়ার তরিকুল ইসলাম, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রতন চক্রবর্তী প্রমুখ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন

দেশজুড়ে উন্নয়নের নামে লুটপাট চলছে : মেনন

আপডেট টাইম ০৮:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯