সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ভিপির গায়ে হাত তোলা সমস্ত ছাত্র সমাজের জন্য কলঙ্ক: তোফায়েল

ডেস্ক::ডাকসু ভিপি নুরুল হক নুরুর উপর হামলা প্রসঙ্গে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, এটা অন্যায় ও গ্রহণযোগ্য নয়। যারা এই ঘটনার সাথে জড়িত প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হবে। একজন ডাকসুর ভিপির গায়ে হাত তোলা সমস্ত ছাত্র সমাজের জন্য কলঙ্ক।

সাবেক এই ডাকসু ভিপি স্মৃতিচারণ করে বলেন, “আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, তখন আমাদের মত ও পথের ভিন্নতা ছিল। তারপরেও আমরা এক টেবিলে বসে ৬৯ সালের ৪ জানুয়ারি ১১ দফা কর্মসূচি প্রণয়ন করেছিলাম।”

ভোলা সদর উপজেলার বাংলাবাজার এলাকায় মঙ্গলবার একটি বেসরকারি ব্যাংকের শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, ডাকসুর ভিপি যখন কেউ হয়, সে তখন সকলের নির্বাচিত নেতা। সেই ডাকসু অফিসে ঢুকে নুরুর উপর যেভাবে নির্যাতন করা হয়েছে এটা অমানবিক। আমাদের ছাত্র জীবনে এমন করে এনএসএফ ডাকসু অফিসে আক্রমণ করেছিলো। কিন্তু সেই আয়ুব খান-এনএসএফ’র পতন হয়েছে। সেই শিক্ষা কেউ গ্রহণ করে না।

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, যে বাংলাদেশকে এক সময় বলা হতো দরিদ্র দেশের মডেল। সেই দেশকে এখন বলা হয় বিস্ময়কর উত্থান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে দূর্বার গতিতে। সূত্র: বাসস

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ভিপির গায়ে হাত তোলা সমস্ত ছাত্র সমাজের জন্য কলঙ্ক: তোফায়েল

আপডেট টাইম ০৮:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯