সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

এন্ড্রু কিশোরের চিকিত্সার্থে গাইবেন সাবিনা ইয়াসমীন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। চিকিত্সা চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। পুরো চিকিত্সা সম্পন্ন করার জন্য প্রয়োজন ২ কোটি ১০ লাখ টাকা। অত্যন্ত ব্যয়বহুল এই চিকিত্সা সহায়তার জন্য সিঙ্গাপুর প্রবাসীরা আগামী ৯ ফেব্রুয়ারি সেখানে একটি কনসার্টের আয়োজন করেন। প্রবাসে একসঙ্গে একইমঞ্চে দেশের দুই কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনকে গান করার জন্য চূড়ান্ত করা হয়। দুজনের সম্মতিক্রমেই প্রবাসীরা এই আয়োজনের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করেন। কিন্তু আয়োজকদের কাছ থেকে জানা গেছে, রুনা লায়লা হঠাত্ করেই অনুষ্ঠান থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছেন! এই আয়োজনে গান করতে পারবেন না বলে আয়োজকদের জানিয়েছেন তিনি। কেনো এই অনুষ্ঠান থেকে রুনা লায়লা নিজের নাম প্রত্যাহার করেছেন, তা জানাতে অপারগতা প্রকাশ করে আয়োজকরা। এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য রুনা লায়লাকে ফোন দিয়ে পাওয়া যায়নি। তবে এই আয়োজন গান করবেন সাবিনা ইয়াসমীন। বর্তমানে ক্যান্সার আক্রান্ত এন্ড্রু কিশোরের চতুর্থ সাইকেলের কেমোথেরাপি চলছে! এর আগে তিনটি সাইকেলে মোট ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

এন্ড্রু কিশোরের চিকিত্সার্থে গাইবেন সাবিনা ইয়াসমীন

আপডেট টাইম ০৭:৪২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯