সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

খুলনায় সামাজিক দূরত্ব না মানায় দোকানপাট শপিংমল বন্ধ ঘোষণা

খুলনা প্রতিনিধি:: করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় না রাখায় খুলনার দোকানপাট ও শপিংমল পুনরায় বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ বিষয়ে গণবিজ্ঞপ্তিতে জারি করেছেন।

এতে বলা হয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে সীমিত আকারে জেলার অভ্যন্তরীণ দোকানপাট ও শপিংমল শর্তসাপেক্ষে চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে জানা যায়, সেই শর্ত দুইটি না মেনে মানুষের উপচে পড়া ভিড়, অসচেতনতা ও অবহেলার কারণে যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না। ফলে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এমতাবস্থায় পুনরাদেশ না দেয়া পর্যন্ত খুলনার সকল পর্যায়ে দোকানপাট ও শপিংমল সমূহ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হলো। শুক্রবার (১৫ মে) সকাল ৬টা থেকে এ আদেশ কার্যকর হবে।

তবে চিকিৎসা সংশ্লিষ্ট জরুরি সেবা যেমন ফার্মেসি সার্বক্ষণিক খোলা থাকবে। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য, কৃষি পণ্য পরিবহনের যানবাহন এর আওতামুক্ত থাকবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচা বাজার এর ক্ষেত্রে এ কার্যালয় থেকে পূর্বের জারিকৃত নির্দেশনা বহাল থাকবে। সকল জনসাধারণ ও ক্রেতা-বিক্রেতা ব্যবসা প্রতিষ্ঠানকে এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। অন্যথায় এ আদেশ ভঙ্গকারী সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

খুলনায় সামাজিক দূরত্ব না মানায় দোকানপাট শপিংমল বন্ধ ঘোষণা

আপডেট টাইম ০৪:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০