সংবাদ শিরোনাম
পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক

দোকানপাট খোলা রাখার সময় ৩ ঘণ্টা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক::করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এখনকার মতো ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস চলমান থাকবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু থাকবে। এছাড়া দোকানপাট খোলা রাখার সময় আরও ৩ ঘণ্টা বাড়ানো হচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, এ সময়ে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। সার্বিক বিষয় বিবেচনা করে দোকানপাট খোলা রাখার সময় তিন ঘণ্টা বাড়ানো হয়েছে। এসব বিষয়ে আদেশ জারি করা হবে। সেখানে বিস্তারিত দিকনির্দেশনা দেয়া হবে বলেও জানান তিনি।

এছাড়াও, ঈদে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুরহাট বসবে।

করোনা মহামারির মধ্যে দেশের অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার স্বার্থে টানা ৬৬ দিন সাধারণ ছুটি শেষে সবকিছু সীমিত পরিসরে খুলে দেয়া হয়। এক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানাসহ বেশকিছু নির্দেশনা দেয়া হয়। এরমধ্যে দোকানপাট খোলা রাখার সময় দেয়া হয় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। কিন্তু এবার এই সময় আরও তিন ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর

দোকানপাট খোলা রাখার সময় ৩ ঘণ্টা বাড়ছে

আপডেট টাইম ১২:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০