ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত স্বাস্থ্য বিভাগের বিধি-বহির্ভূত আদেশে ক্ষোভ, ঠাকুরগাঁওয়ে ডাক্তারের বদলীর বিতর্কিত আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন,স্বারকলিপি

সুদের টাকা নিয়ে দন্দের জেরে ব্যবসায়ী আশরাফ আলীকে খুন-জেলা পুলিশের ব্রিফিং

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সুদের টাকা নিয়ে দ্বন্দের জের ধরে সুদগ্রহীতা সাদ্দাম হোসেন কর্তৃক খুন করা হয় আম ব্যবসায়ী আশরাফ আলীকে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হত্যাকান্ডে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে। ১৫ জুলাই বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হত্যাকান্ডের মোটিভ ও প্রক্রিয়া বিবরণ দেন অতিরিক্ত পুলিশ সুপার মো:কামাল হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার ওসি তানভিরুল ইসলাম,পীরগন্জ থানার ওসি প্রদীপ কুমার রায় প্রমুখ।
সংবাদ সম্মেলনে আরো জানান হয়,গত সোমবার জেলার পীরগন্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের খসসিঙ্গা বাজার এলাকা থেকে আম ব্যবসায়ী আশরাফ আলীর লাশ উদ্ধার করা হয়।এ ঘটনায় মৃতের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
পুলিশ জানায়,আসামী সাদ্দাম হোসেন এক বছর পূর্বে নিহত আশরাফ আলীর কাছে সুদের উপর ৫ লক্ষ টাকা নেয়।পরবর্তীতে ৫ লক্ষ টাকা পরিশোধ করলেও আরো ৫ লক্ষ টাকা দাবি করেন তিনি। এতে সাদ্দাম হোসেন ক্ষিপ্ত হয়ে উঠে এবং আশরাফ আলীকে হত্যার পরিকল্পনা আটে। ঘটনার দিন সন্ধায় হত্যাকারীরা ৩ জন মিলে আশরাফ আলীকে পীরগঞ্জ শহরের একটি ঘরে পিটিয়ে আহত করে।পরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তার লাশ পীরগন্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুকুমার রায়ের গাড়িতে করে গভীর রাতে খটসিঙ্গা এলাকায় একটি ভুট্রাক্ষেতের পাশে ফেলে আসে তারা।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পীরগন্জ উপজেলার -ভামদা গ্রামের আমিনুল হকের ছেলে ও উপজেলা পরিষদ চেয়াম্যানের কার্যালয়ের অফিস সহায়ক সাদ্দাম হোসেন (৩৫), দূর্গাপুর গ্রামের দরমিয়ান আলীর ছেলে উপজেলা নির্বাচন অফিসের মাষ্টাররোল পিয়ন বেলাল হোসেন (৩৫), জগথা কলেজপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রোকনুজ্জামান (২৩)কে  গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
পীরগন্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান,আসামীরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদের দেওযা তথ্যের ভিত্তিতে একটি প্রাইভেট কার,রক্তমাখা রড ও কাঠের লাঠি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
নিহত আশরাফ আলী (৫৫) পীরগঞ্জ উপজেলার কোশারাণীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামের প্রয়াত কালু মোহাম্মদের ছেলে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা

সুদের টাকা নিয়ে দন্দের জেরে ব্যবসায়ী আশরাফ আলীকে খুন-জেলা পুলিশের ব্রিফিং

আপডেট টাইম ০৫:২৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০