ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটভাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিলেন যুবলীগ নেতা নি.কমিশন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে স্পষ্ট প্রতারণা করেছে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে-সারজিস রাজশাহী বিভাগের যেসব আসনে প্রার্থী দিল এনসিপি ঠাকুরগাঁও -২ আসনে বিএনপি প্রার্থী ডা: সালামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল পরিবারের উদ্যোগ- এতিম ও নারীদের জন্য নির্মিত হচ্ছে মির্জা রুহুল আমিন অ্যান্ড ফাতেমা মেমোরিয়াল কমপ্লেক্স প্রাইমারী শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীনকে নোয়াখালী থেকে লক্ষীপুরে স্ট্যান্ড রিলিজ উপজেলা প্রেসক্লাব সভাপতির পিতার মৃত্যু- শোক ও সমবেদনা ঠাকুরগায়ে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে একমাত্র ছেলে মৃত বাবার লাশ দাফনে বাধা দে ফলোআপ-ঠাকুরগায়ে চলন্ত একতা এক্সপ্রেসে পপকর্ন বিক্রেতা খুনের ঘটনায়-সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে চার ঘাতক গ্রেপ্তার পীরগঞ্জে চলন্ত একতা এক্সপ্রেসে পপকর্ন বিক্রেতা খুনের ঘটনায়-সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে চার ঘাতক গ্রেপ্তার

হঠাৎ শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ!

ডেস্ক::চলমান মহামারী করোনা ও বন্যা পরিস্থিতির কারণে দেশের সব স্কুল-কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আসন্ন ঈদের ছুটিতে কর্মস্থলে থাকার জরুরি নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

২২ জুলাই মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক সাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ছুটির মধ্যে বন্যাদুর্গতের সহায়তা ও মাঠ প্রশাসনের সঙ্গে কাজ করতে হবে শিক্ষকদের।

নির্দেশনায় আরো বলা হয়, চলমান বন্যাদুর্গত এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্ত জনসাধারণের অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য জরুরি ভিত্তিতে খুলে দেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছিল। একই সঙ্গে বন্যাদুর্গত এলাকায় অবস্থিত মাউশির আওতাধীন সকল পর্যায়ের দপ্তর ও সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্থানীয় প্রশাসন/দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সম্পৃক্ত থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাঠানোর জন্যও নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ নির্দেশনাগুলো সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সার্বিক তদারকির মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ইটভাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিলেন যুবলীগ নেতা

হঠাৎ শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ!

আপডেট টাইম ০২:৪৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০