সংবাদ শিরোনাম
পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক

দিনাজপুরে কষ্টিপাথরের তৈরি মূল্যবান মূর্তিসহ আটক ২

দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুরের বীরগঞ্জে ২১ কেজি ওজনের একটি কষ্টিপাথরের স্বরসতী মূর্তিসহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার বিকালে র‌্যাব-১৩, দিনাজপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সিনিয়র সহকারি পরিচালক লেঃ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হল- বীরগঞ্জ উপজেলার সুজালপুর এলাকার লিমন রাজা (৩২) ও কাহারোল উপজেলার ডহন্ডা গ্রামের লিটন চন্দ্র রায় (৩২)।

আব্দুল্লাহ আল মামুন জানান- গত শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মাকরাই দিনাজপুর ঠাকুরগাঁও সড়কের পূর্বে পার্শ্বে জননী ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে অতি মূল্যবান কষ্টিপাথরের তৈরি স্বরস্বতী মূর্তিসহ তাদেরকে আটক করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কষ্টিপাথরের মূর্তিটি স্থানীয়ভাবে সংগ্রহ করে এবং মোটা অংকের টাকার বিনিময়ে নিজেদের হেফাজতে রেখে বিদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে স্বীকার করেছে তারা।

এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন

দিনাজপুরে কষ্টিপাথরের তৈরি মূল্যবান মূর্তিসহ আটক ২

আপডেট টাইম ০৯:৪৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০