সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

প্রতি বেঞ্চে বসবে ১ জন, ক্লাসরুমে সর্বোচ্চ ১৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:: করোনার সংক্রমণের কারণে দশ মাস ধরে বন্ধ রয়েছে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে পরিচ্ছন্নতার কাজ শেষ করার নির্দেশনা দিয়ে শিগগিরই স্কুল কর্তৃপক্ষকে চিঠি পাঠানোর পরিকল্পনা করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসতে পারবে। পুরো ক্লাসরুমে থাকবে সর্বোচ্চ ১৫ জন ছাত্রছাত্রী। প্রাথমিকভাবে চতুর্থ ও পঞ্চম এবং দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে সব কলেজ, বিশ্ববিদ্যালয় ও স্কুলকে নির্দেশনা দেয়া হবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক শেষে এসব সিদ্ধান্ত হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। এতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা সচিব (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ) মো. মাহবুব হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাশিবুল আলম।

বৈঠকের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ নিয়ে শিক্ষামন্ত্রী স্কুল পুনরায় চালুর তারিখ ঘোষণা করবেন আগামী ৩০ জানুয়ারির মধ্যে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

প্রতি বেঞ্চে বসবে ১ জন, ক্লাসরুমে সর্বোচ্চ ১৫ শিক্ষার্থী

আপডেট টাইম ০৫:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১