সংবাদ শিরোনাম
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন

বাংলাদেশের বদলে যাওয়ার গল্প

আন্তর্জাতিক ডেস্ক::‘৫০ বছরে বাংলাদেশ: একটি জাতির বদলে যাওয়ার গল্প’ এই শিরোনামে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাট প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের বদলে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে একটি গণহত্যা মোকাবেলার পর যখন বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করলো, দেশটি খুব কমই আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলো।

দশকের পর দশক দেশটিকে প্রাকৃতিক দুর্যোগের নতুন নতুন চক্র মোকাবেলা করতে হয়েছে। মোকাবেলা করতে হয়েছে দারিদ্র, সামরিক অভ্যুত্থান, রাজনৈতিক সংঘাত এবং দূর্নীতি। বহু বছর বাংলাদেশ আন্তর্জাতিকভাবে পরিচিত ছিলো তলাহীন ঝুড়ি আর উন্নয়নের টেস্টকেস।

কিন্তু এই দেশটিই যখন স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছে, তাকে অবহেলা করা নিতান্তই অসম্ভব। দক্ষিণ এশিয়া এখন চীন ও ভারতের প্রভাব প্রতিযোগীতার ভেন্যু। বাংলাদেশ ভূরাজনৈতিক কারণে বাংলাদেশ এই অঞ্চলে সবচেয়ে আকর্ষণীয় জায়গা। বাংলাদেশের আকর্ষণের মূল জায়গা কয়েক দশকের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নতি। এছাড়াও সামাজিক সূচকগুলোতে দেশটি প্রতিবেশিদের যোজন যোজন পেছনে ফেলে দিয়েছে।

বাংলাদেশকে প্রায়শই ভারতবেষ্টিত দেশ হিসেবে চিহ্নিত করা হয়। ৩ দিক দিয়ে দেশটি ভারত ঘেরা। মিয়ানমারের সঙ্গেও ছোট সীমানা আছে। তবে বাংলাদেশের আসল শক্তি বঙ্গোপসাগরের বিশাল মুখ। এটি ছোট দেশটিকে ক্রমেই গুরুত্বপূর্ণ বানিয়ে তুলছে। পশ্চিমারা একসময় অবহেলা করলেও চীনের সুপারপাওয়ার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের কোনও বিকল্প নেই। দেশটি তা বোঝে।

বাংলাদেশে বহুদিন গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। বহুদিন ছিলো সামরিক শাসন। দুই প্রধান রাজনৈতিক দলে রয়েছে পরিবারতন্ত্রের চর্চা। কিন্তু বাংলাদেশ বদলাচ্ছে। ৫০ বছর আগের শিশু রাষ্ট্রটি, যার কোনও গুরুত্ব ছিলো না, তা আজ পুরো পাল্টে ফেলেছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

বাংলাদেশের বদলে যাওয়ার গল্প

আপডেট টাইম ০৬:৫৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১