সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

হামীম গ্রুপের ৭৩৪ শ্রমিকের বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় হামীম গ্রুপের পোশাক কারখানায় ভাঙচুর ও পুলিশের উপর হামলার অভিযোগে টঙ্গী পশ্চিম থানায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় আসামি করা হয়েছে ৭৩৪ জন শ্রমিককে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম জানান, মঙ্গলবার রাতে হামীম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান ওরফে আশিক বাদী হয়ে কারখানায় ভাঙচুরের ঘটনায় ৪৪ জন শ্রমিকের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৯০ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

অপরদিকে সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগে অপর মামলাটি করেন টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা। এ মামলায় ৩০০ থেকে ৪০০ জন অজ্ঞাত শ্রমিককে আসামি করা হয়েছে।

গত সোমবার টঙ্গীর মিলগেট এলাকায় হামীম গ্রুপের ক্রিয়েটিভ কালেকশন লিমিটেড ও ক্রিয়েটিভ ওয়াশিং লিমিটেড নামে দুই কারখানার শ্রমিকরা ঈদের ছুটি বাড়ানোর দাবিতে সড়কে বিক্ষোভ করে। বিক্ষোভের এক পর্যায়ে তারা ভাঙচুর চালায় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে।

এ সময় শিল্প পুলিশ ও থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। পরে পুলিশ লাঠিচার্জ করে ও রাবার বুলেট ছুঁড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিকসহ পুলিশও আহত হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

হামীম গ্রুপের ৭৩৪ শ্রমিকের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম ০২:০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১