সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

পুলিশের কব্জায় আরেক টিকটক হৃদয়

নিজস্ব প্রতিবেদক::এ বছরের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়া ফুটওভার ব্রিজে এক কিশোরীকে গালিগালাজ ও মারধর করার অভিযোগে সাদ্দাম হোসেন হৃদয় (১৯) নামে এক টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৪ ফেব্রুয়ারি শনির আখড়া ফুটওভার ব্রিজের ওপরে এক কিশোরীকে গালিগালাজ ও মারধর করার অভিযোগ ছিলো। সেই ঘটনাটি ১৬ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে পুলিশ সদর দপ্তরের মিডিয়া উইং থেকে বিষয়টি আমাদের জানানো হয়। কিন্তু ওই তরুণ পালিয়ে যাওয়ায় তাকে ধরতে কিছুটা বেগ পেতে হয়।

ভিডিওটিতে দেখা যায়, শনির আখড়া ফুট ওভার ব্রিজের ওপর পথচারীদের উপস্থিতিতেই এক কিশোরীকে অশ্লীল অঙ্গভঙ্গির পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালাগালি করছে এবং নির্বিচারে মাথায় ও গালে আঘাত করছে এক যুবক। ঘটনাস্থলে যুবকের সঙ্গে একটি মেয়েসহ আরো কয়েকজন উপস্থিত ছিল।

ভিডিওতে কোনও নাম ঠিকানা বা কোনও প্রাসঙ্গিক তথ্য না থাকায় গোয়েন্দাদের মাধ্যমে অভিযুক্তের নাম পরিচয় বের করা হয়। তার নাম সাদ্দাম হোসেন ওরেফে হৃদয়। বাসা যাত্রাবাড়ীতে। গতকাল সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, হৃদয় টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তার বিকৃত অদ্ভুত স্টাইল প্রচার করে মেয়েদেরকে কৌশলে আকৃষ্ট করতো। পরে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্বান্ত করতো। এছাড়া, বিভিন্ন সময় মেয়েদেরকে জিম্মি করে মোটা অংকের টাকা আদায় করতো। একইসঙ্গে মেয়েদের উত্যক্ত ও সম্ভ্রমহানি করতো হৃদয়।

পুলিশ জানায়, আটককৃত সাদ্দাম হোসেন ওরফে হৃদয় একটি হত্যা মামলারও পলাতক আসামি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

পুলিশের কব্জায় আরেক টিকটক হৃদয়

আপডেট টাইম ১০:১৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১