সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

শাস্তি থেকে বাঁচল না মিরপুর স্টেডিয়াম

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: ফেব্রুয়ারির মিরপুর টেস্টে উইকেট উৎসব করেছেন বোলাররা। প্রত্যাবর্তনের প্রথম সেশনেই আবদুর রাজ্জাক চমকে দিয়েছিলেন শ্রীলঙ্কাকে। কিন্তু এমন বোলার-বান্ধব উইকেট ঠিক আইসিসির নিয়ম মেনে তৈরি হয়নি। তাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের এক ডিমেরিট পয়েন্টের শাস্তি বহাল রেখেছে আইসিসি।

আড়াই দিনে শেষ হওয়া মিরপুর টেস্টের উইকেটকে ম্যাচ রেফারি ডেভিড বুন নিম্নমানের বলেছিলেন তখনই। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম দিন থেকে উইকেট ভাঙতে শুরু করে, যার কারণে উইকেটে অনিয়মিত বাউন্স ও টার্ন আসতে থাকে। আর এটা কখনো কখনো ছিল অনেক বেশি মাত্রায়। যার কারণে মাত্রাতিরিক্ত সুবিধা পান বোলাররা।

এ কারণে একটি ডিমেরিট পয়েন্টের শাস্তি দেওয়া হয় এই মাঠকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই শাস্তির বিপক্ষে আপিল করেছিল। আইসিসির মহাব্যবস্থাপক জিওফ অ্যালার্ডাইস ও ক্রিকেট কমিটির প্রধান অনিল কুম্বলে সে আপিলের পক্ষে বিসিবির যুক্তিগুলো এবং অন্যান্য তথ্য পরীক্ষা করে দেখেছেন। এবং তাতে বুনের দেওয়া শাস্তিই সঠিক মনে হয়েছে তাঁদের কাছে।

দ্বিতীয়বারের মতো ডিমেরিট পয়েন্ট পেয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ডিমেরিট পয়েন্টের ফলে এক বছরের নিষেধাজ্ঞার ঝুঁকির মধ্যে এ স্টেডিয়াম। পাঁচ বছরের মধ্যে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে যেকোনো ভেন্যু এক বছরের জন্য নিষিদ্ধ হয়ে যাবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

শাস্তি থেকে বাঁচল না মিরপুর স্টেডিয়াম

আপডেট টাইম ০৮:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮