সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

ঠাকুরগাঁও কোর্ট চত্বরে আসা বিচার প্রার্থীদের জন্য “ন্যায়কুঞ্জ” বিশ্রামাগারের উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বা টেকসহ উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্জনের লক্ষ্যে শান্তিপূর্ণ ও অন্তভূক্তিমূলক সমাজ ব্যবস্থার প্রচলন, সকলের ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগমসহ সকল স্তরে কার্যকর জবাবদিহিতা পূরণ ও অন্তভূক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মাণে ঠাকুরগাঁও কোর্ট চত্বরে আসা বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য “ন্যায়কুঞ্জ” বিশ্রামাগারের উদ্বোধন করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপ্রতি মো : নজরুল ইসলাম তালুকদার।

বৃহস্পতিবার (১ জুন) জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এই বিশ্রামাগারের উদ্বোধন করেন তিনি। এরপর জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মামুনুর রশিদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ ।

বিচারপ্রতি মো : নজরুল ইসলাম তালুকদার বলেন বাংলাদেশের সংবিধানে বিচার প্রাপ্তির অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কোন নাগরিক যাতে আর্থিক অস্বচ্ছলতার কারণে বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত না হয় সে জন্য নানা বিধ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিচার প্রাপ্তির জন্য বিপুল সংখ্যক বিচার প্রার্থীকে প্রতিনিয়ত আদালত প্রাঙ্গনে আসতে হয়। নিম্ন আদালতের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি পেলেও আইনজীবী ব্যতীত বিচার প্রার্থীদের বসার তেমন কোন সুযোগ নেই। ফলে বিচার প্রার্থীরা নানা বিধ সমস্যার সন্মুখীন হতে হয়। বিশেষ করে নারী, অসুস্থ ব্যক্তি, শিশু ও মায়েরা।

তিনি বলেন এই সংকট নিরসনে বিচার প্রার্থীদের দূর্ভোগ লাঘবের উদ্দেশ্যে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিশ্রামাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে এই “ন্যায়কুঞ্জ ”।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

ঠাকুরগাঁও কোর্ট চত্বরে আসা বিচার প্রার্থীদের জন্য “ন্যায়কুঞ্জ” বিশ্রামাগারের উদ্বোধন

আপডেট টাইম ০৪:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩