সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা

মহদিপুর বন্দর দিয়ে ১ হাজার ৬২ মেট্রিক টন পেঁয়াজ এসেছে বাংলাদেশে

এ আজিজ: পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়ার পর আইপিতে টেকনিক্যাল ত্রুটি থাকায় সোমবার সকাল থেকে বন্দর দিয়ে দেশের ভেতরে আনা যায়নি। তবে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের ঘোজাডাঙ্গা বন্দর পার হয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ১১ ট্রাক ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতা মন্টু বিশ্বাস।

এদিকে সোমবার সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে মোট ২১০টি আমদানি অনুমতিপত্র (ইমপোর্ট পারমিট বা আইপি) ইস্যু করা হয়েছে। এসব আইপির বিপরীতে একদিনে সর্বমোট ২ লাখ ৮০ হাজার ৮০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, আইপিতে টেকনিক্যাল ত্রুটি থাকায় আমদানি করা পেঁয়াজ সোমবার সকাল থেকে বন্দর দিয়ে দেশের ভেতরে আনা যায়নি। তবে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেঁয়াজ নিয়ে ১১টি ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ   করে। কয়েকজন ব্যবসায়ী আইপি (আমদানির অনুমতিপত্র) পেয়েছেন।

এদিকে সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান, সোমবার আমদানির প্রথম দিনে এ বন্দর দিয়ে ১ হাজার ৬২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

তিনি জানান, দুপুরের পর থেকে ভারতের মহদিপুর বন্দর দিয়ে পেঁয়াজ আসা শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত (বন্দর বন্ধ হওয়ার সময়) ৫৬টি ভারতীয় ট্রাকে ১ হাজার ৬২ মেট্রিক টনের বেশি পেঁয়াজ এসেছে।

তিনি বলেন, বেশ কিছু পেঁয়াজের ট্রাক অপেক্ষা করছে বাংলাদেশে প্রবেশের জন্য। আগামীকালও (মঙ্গলবার) পেঁয়াজের ট্রাক বাংলাদেশে আসবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন

মহদিপুর বন্দর দিয়ে ১ হাজার ৬২ মেট্রিক টন পেঁয়াজ এসেছে বাংলাদেশে

আপডেট টাইম ১১:০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩