সংবাদ শিরোনাম
শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ঠাকুরগাঁও সীমান্তে ১১ ভারতীয়কে ৪৮ ঘন্টা পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল

সংসদে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম এমপিদের, সেলফি তোলার হিড়িক

সারাদিন ডেস্ক::২৫তম অধিবেশনের মাধ্যমে শেষ হলো একাদশ জাতীয় সংসদ। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির সমাপনী ঘোষণা পাঠের মধ্য দিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সমাপ্তি টানেন। এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সমাপনী বক্তব্য দেন।

পরে প্রধানমন্ত্রীকে অনেক সংসদ সদস্যের সঙ্গে খোশগল্প করতে দেখা গেছে। এরপর শুরু হয় সেলফি তোলার হিড়িক। শুরুটা করেন শিক্ষামন্ত্রী দীপু মণি। পরে একে একে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ কয়েকজন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলেন।

তবে জাতীয় পার্টির এমপিরা অধিবেশন শেষে কক্ষ ত্যাগ করেন। শুধু এমপি বাবলা প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে আসলেও তার সান্নিধ্য মেলেনি।

এদিকে প্রধানমন্ত্রীকে ঘিরে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সংসদ অধিবেশন কক্ষ। শুরুতে নারী এমপিরা স্লোগানে মুখরিত করলেও সেটিকে আরও জোরাল করেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। তার সঙ্গে স্লোগানে কণ্ঠ মেলান সিনিয়র এমপিরাও।

সংসদ অধিবেশন চলার মধ্যেই অনেক সংসদ সদস্যকে নিজ আসন ছেড়ে অন্য সহকর্মীর কাছে গিয়ে কথা বলতে দেখা গেছে। এমন দৃশ্য এর আগেও দেখা গেছে। তবে আজকের আবহটা ছিল ভিন্ন রকম। কুশল বিনিময়ের পাশাপাশি বিদায়ের পর্বটাও সেরে ফেলেতে দেখা গেছে তাদের।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল

সংসদে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম এমপিদের, সেলফি তোলার হিড়িক

আপডেট টাইম ০৩:৪৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩