সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের জন্য বড় সুখবর!

নিউজ ডেস্ক : মালয়েশিয়ার প্রবাসীদের সেবায় হাইকমিশন সবসময় সচেষ্ট, এ সেবার গতি আরও বাড়াতে কর্মকর্তারা সার্বক্ষণিক কাজ করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মো. শামিম আহসান। দেশটিতে কর্মরত প্রবাসী সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

স্থানীয় সময় শুক্রবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় হাইকমিশনের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, মালয়েশিয়ায় বিপুল পরিমাণ প্রবাসী বাংলাদেশি রয়েছে, তাদের সমস্যাও কম নয়।

আমরা এসব প্রবাসীর সমস্যা সমাধানে বদ্ধপরিকর। প্রবাসী বাংলাদেশিরা বিদেশে কাজ করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলেও মন্তব্য করেন তিনি।

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের জন্য বড় সুখবর! প্রবাসীদের জন্য দূতাবাসের নতুন পাসপোর্ট শাখায় ই-পাসপোর্টের সব ধরনের কার্যক্রম এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে এখন শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেন হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মিয় মোহাম্মদ কিয়ামউদ্দিন।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা হাইকমিশনের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন।

আলোচনার উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিল- কলিং ভিসায় এসে কাজ না পাওয়া কর্মী’র মালিকদের সঙ্গে কথা বলা, প্রবাসীদের হাতে দ্রুততম সময়ে পাসপোর্ট পৌঁছে দেয়া, এনআইডি কার্ড করা, বিভিন্নভাবে মালয়েশিয়া অনুপ্রবেশকারীদের সঠিক তথ্য উপাত্ত যাচাইয়ের মাধ্যমে নতুন করে পাসপোর্ট দেয়া, মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে স্থায়ী কনস্যুলার সেবা প্রদান, শ্রমিক ভিসাধারী প্রবাসী বাংলাদেশিদের সিঙ্গেল এন্ট্রি পাস থেকে মাল্টিপল পাস করা, জেলে আটকে থাকা প্রবাসীদের সাজা শেষে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোসহ অন্যান্য বিষয়।

এছাড়াও রিক্যালিব্রেশন ২.০ প্রক্রিয়ায় ২০২৩ সালে যারা অবৈধ হয়েছে তাদের বৈধতার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বসে সমাধানের পথ খোঁজা, বেতন-ভাতা বঞ্চিতদের আইনি সহায়তা দেয়া, অসাধু ভিসা ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ, শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে দূতাবাসের ভূমিকা গ্রহণ ও প্রবাসীদের অধিকার রক্ষায় হাইকমিশনকে আরও বেশি সচেতন হওয়াসহ নানা বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান সাংবাদিক প্রতিনিধিরা।

পরে, প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মিয়া মো. কিয়াম উদ্দিন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি ও আরটিভির প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি মোহাম্মদ আবদুল কাদের, সহ-সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি রফিক আহমদ খান, সহ-সভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান, সহসভাপতি ও ফ্রিল্যান্স ফটোসাংবাদিক এম. ফরহাদ হোসেন, যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জহিরুল ইসলাম হিরন, সহসম্পাদক ও নিউজ২৪ টিভির প্রতিনিধি শাহাদাত হোসেন, মাই টিভির মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন, একুশে টিভির প্রতিনিধি শেখ আরিফুজ্জামান, দ্য নিউজের প্রতিনিধি ও কমিউনিটি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি। আরও উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মিয়া মো. কিয়াম উদ্দিন, প্রথম সচিব (প্রেস) সুফী আব্দুল্লাহিল মারুফ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের জন্য বড় সুখবর!

আপডেট টাইম ১১:৫৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩