সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

ঠাকুরগাঁয়ে বিজিবি’র উদ্দোগে আলোচনা ও মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও :: সীমান্ত হত্যা, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, গবাদি পশু ও মাদকদ্রব্যসহ যে কোন ধরনের চোরাচালান বন্ধে জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি’র উদ্দোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার বিকাল ৪ টায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেরুয়াডাংগী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. তানজীর আহম্মদ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরাসহ হরিপুর থানার অফিসার ইনর্চাজ, স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার, শিক্ষক, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, সীমান্তবর্তী এলাকায় জনসাধারণের অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে ভারতীয় জমিতে চাষাবাদ না করা, বিশেষ করে আখ, ভুট্টা ও পাটসহ ৩ ফুট উচ্চতার বেশি ফসল চাষাবাদ না করা, গবাদি পশু চরানোর সময সীমান্ত অতিক্রম না করা, সীমান্তবর্তী নদীতে মাছ ধরতে ও সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ না করা এবং মাদকদ্রব্যসহ যে কোন চোরাচালানের সাথে জড়িত না হওয়ার জন্য এবং সীমান্ত হত্যা রোধকল্পে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করেন। সভায় উপস্থিত অন্যান্য অতিথিরা সীমান্ত এলাকার শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে উল্লিখিত কার্যকলাপ হতে নিজেদের বিরত রাখার ব্যাপারে বক্তব্য প্রদান করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

ঠাকুরগাঁয়ে বিজিবি’র উদ্দোগে আলোচনা ও মতবিনিময় সভা

আপডেট টাইম ০৭:০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪