সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

আন্দোলনকারী কর্মকর্তাদের ‘কঠোর বার্তা’ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

সরকারি কর্মচারীদের আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতি ও পদসংক্রান্ত দাবিতে ২৬ টি ক্যাডারের কর্মকর্তারা কর্মসূচি পালন করায় মন্ত্রণালয় এই হুঁশিয়ারি দেয়।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই কঠোর বার্তা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সরকারি কর্মচারীদের মধ্যে সমাবেশ, অবস্থান ধর্মঘট, মানববন্ধন, এবং কলম বিরতির মতো কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে। এসব কর্মকাণ্ড সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। একই সঙ্গে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সিদ্ধান্ত নিয়ে বিরূপ মন্তব্য ও বিবৃতি প্রদান করা হচ্ছে, যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় স্মরণ করিয়ে দেয়, সরকারি কর্মচারী আচরণবিধি অনুযায়ী, কোনো কর্মচারী সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করতে জনসমক্ষে আপত্তি তুলতে পারবেন না। এমনকি অন্য কাউকে এর জন্য প্ররোচিত করাও নিষিদ্ধ। এসব বিধি লঙ্ঘনকে অসদাচরণ হিসেবে গণ্য করা হবে এবং শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের কিছু সুপারিশ আলোচনায় আসার পর থেকে প্রশাসন ক্যাডার ও ২৫টি ক্যাডারের যৌথ প্ল্যাটফর্ম আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মাঠে সক্রিয় হয়। তারা বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন, প্রতিবাদ সভা, এবং কলম বিরতি পালন করছে। পরিষদের ৩ জানুয়ারি সমাবেশ করারও পরিকল্পনা রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, শৃঙ্খলা বহির্ভূত আচরণে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। সরকারি কর্মচারীদের আচরণবিধি যথাযথভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আন্দোলনকারী কর্মকর্তাদের ‘কঠোর বার্তা’ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

আপডেট টাইম ১০:৫২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫