সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

সিআইডিকে মারধর করে আসামি নিয়ে পালাল স্থানীয়রা, গাড়ি ভাঙচুর

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় একটি অপহরণ মামলায় গ্রেপ্তার করে আসামিকে গাড়িতে তোলার সময় ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে স্থানীয়রা। এসময় সিআইডি ও পুলিশ সদস্যদের আহত করার পাশাপাশি গাড়ির গ্লাস ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে সিআইডির পাঁচ সদস্যের একটি দল ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানার নারী-শিশু অপহরণ মামলার আসামি সুমনকে (২৫) পার্শ্ববর্তী হরিপুর উপজেলার বনগাঁও বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তার সুমনকে গাড়িতে তুলতে গেলে স্থানীয় লোকজন পুলিশের ওপর চড়াও হয় ও সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। স্থানীয় জনতা তাদের অবরুদ্ধ করে রাখে। পরে রাত ৯টার দিকে ১১ সদস্যের একটি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫০-২০০ জনের একটি দল পুলিশের অভিযান ঠেকাতে সংঘবদ্ধ হয়। উত্তেজিত জনতা মাইক্রোবাসের চালককে মারধর করে এবং গাড়ির সামনের কাচ ভেঙে ফেলে। পরে তারা আসামি সুমনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিআইডিকে মারধর করে আসামি নিয়ে পালাল স্থানীয়রা, গাড়ি ভাঙচুর

আপডেট টাইম ০৫:০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫