সংবাদ শিরোনাম
শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ঠাকুরগাঁও সীমান্তে ১১ ভারতীয়কে ৪৮ ঘন্টা পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল

সচিবালয়ে কর্মরত ঠাকুরগাঁও কল্যাণ পরিষদ গঠন সভাপতি সুমন, সম্পাদক রবিউল, সাংগঠনিক সম্পাদক নাজমুল

রাজধানী ঢাকায় বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ঠাকুরগাঁও জেলার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গঠিত হলো ‘বাংলাদেশ সচিবালয়ে কর্মরত ঠাকুরগাঁও কল্যাণ পরিষদ’। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে এই পরিষদ গঠিত হয়েছে।
গত ১৫ নভেম্বর রাজধানীর একটি রেস্টুরেন্টে এই পরিষদের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সকলের মতামতের ভিত্তিতে ৩-সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির মাধ্যমে ১৯-সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. মাজহারুল ইসলাম সুমনকে সভাপতি, কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের যুগ্ম-মহাসচিব মো. রবিউল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কর্মরত মো. নাজমুল হুদাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি: মো. নূর আলম (ভূমি মন্ত্রণালয়), সিনিয়র সহ-সভাপতি মো. মামুনুর রশিদ (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী (খাদ্য মন্ত্রণালয়), দফতর সম্পাদক মো. কামরুল আহসান (শিক্ষা মন্ত্রণালয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আহছানুল সবুজ (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়)
সমাজকল্যাণ সম্পাদক মোসা. নাজমুন নাহার কেয়া (পররাষ্ট্র মন্ত্রণালয়), শিক্ষা সম্পাদক মো. রানা (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. শামসুল আলম (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়) ও শিল্প ও সংস্কৃতি সম্পাদক মো. মামুন হক (রেলপথ মন্ত্রণালয়)।

সভায় কমিটির নেতৃবৃন্দ বলেন, ঠাকুরগাঁওয়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে এবং ঢাকায় কর্মরতদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বাড়াতে এমন একটি প্লাটফর্মের প্রয়োজন ছিল। নবগঠিত এই সংগঠনের মাধ্যমে তারা ঐক্যবদ্ধ হয়ে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আত্মনিয়োগ করার পাশাপাশি বিভিন্ন দাপ্তরিক ও ব্যক্তিগত সমস্যা সমাধানের পথ তৈরি করতে পারবেন।

তারা আরও বলেন, সকলে একত্রিত হওয়ার জন্য আজকের এই আয়োজন। এই সংগঠনের মাধ্যমে আমরা এমন একটি প্লাটফর্ম পাবো, যা আমাদের সব ধরনের সমস্যা সমাধানে সহায়ক হবে।

নবগঠিত কমিটির কর্মকর্তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল

সচিবালয়ে কর্মরত ঠাকুরগাঁও কল্যাণ পরিষদ গঠন সভাপতি সুমন, সম্পাদক রবিউল, সাংগঠনিক সম্পাদক নাজমুল

আপডেট টাইম ০৫:৪৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫